Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশালে বিসিসি’র মার্কেট বানিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন

Advertisement

Icon

বরিশাল ব‍্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ এএম

বরিশালে বিসিসি’র মার্কেট বানিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন

Advertisement

সরু সড়কের পাশে আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের উদ‍্যোগে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিনসহ বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

শনিবার সকালে নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের পাশে এই বিক্ষোভ মানববন্ধন হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাত্র ১০ শতাংশ জমির ওপর ৩ তলা মার্কেট নির্মানের ঘোষণা দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। একটি ড্রেন বন্ধ করে সরু সড়কের একদম সঙ্গে এই কাজটি করতে চাইছে তারা। এমনিতেই এখানে বাংলাদেশ ব‍্যাংকের বরিশাল শাখা, বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যে কারণে সরু সড়কটিতে সারাক্ষণ যানজট লেগে থাকে। যেখানে মার্কেট নির্মানের উদ‍্যোগ নেওয়া হয়েছে সেটি ব‍্যাস্ত সড়কটির মোড়। সিটি কর্পোরেশনের উচিৎ সেখানে থাকা তাদের জমি ব‍্যবহার করে মোড়টিকে প্রশস্ত করা। তাতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমবে।

মানববন্ধনে নেতৃত্ব দেওয়া বিএনপি নেত্রী আফরোজা নাসরিন বলেন, বগুড়া রোডের এই এলাকাটি পরিপূর্ণ একটি আবাসিক এলাকা। স্রেফ বানিজ্যের আশায় এখানে এই মার্কেট নির্মানের উদ‍্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা তথা জনসাধারণের কথা মোটেই ভাবা হয়নি। নগরীতে সরু সড়ক, ফুটপাত দখল, সড়কে ভ্রাম‍্যমান বাজারসহ অনেক সমস‍্যা আছে। সেগুলোর সমাধান না করে কেবল স্টল বানিজ‍্যের আশায় এই মার্কেট নির্মানের উদ‍্যোগ নেওয়া হয়েছে। আমরা কোন অবস্থায় এই মার্কেট হতে দেব না।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মূখ‍্য নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, ওখানে কর্পোরেশনের জমিতে একটি মার্কেট করার সিদ্ধান্ত রয়েছে। সেই লক্ষ্যে ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। তবে বাধা কিংবা মার্কেট হতে না দেওয়ার দাবি সম্পর্কে আমার কিছু জানা নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিকআপের গোপন চেম্বারে মিলল ৯০ কেজি গাঁজা

পিকআপের গোপন চেম্বারে মিলল ৯০ কেজি গাঁজা

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া

তেলের দাম বৃদ্ধির প্রভাব হোটেল-রেস্তোরাঁয় দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া

বরিশালে ‘বড় ক্রিকেট’

বরিশালে ‘বড় ক্রিকেট’

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

স্কুলে ফিরল ‘বাবার রাজকন্যা’ তুবা

স্কুলে ফিরল ‘বাবার রাজকন্যা’ তুবা

আরও পড়ুন

বরিশালে বিসিসি’র মার্কেট বানিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন

বরিশালে বিসিসি’র মার্কেট বানিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন

গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম