বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন
Advertisement
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম
ভুক্তভোগী শাহিদা (৪০)। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে চার সন্তানের জনক পরকীয়া প্রেমিক মমির আলীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী শাহিদা (৪০)। ঘটনার পর থেকেই অভিযুক্ত মমির আলী গা ঢাকা দিয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে কালিহাতীর কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত মমির আলী কালিহাতীর কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামের নুরু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন মাছ বিক্রেতা। ভুক্তভোগী শাহিদা কালিহাতীর সাভার গ্রামের সৌদি প্রবাসী জুলহাসের স্ত্রী।
ভুক্তভোগী নারী বলেন, প্রায় দেড় বছর ধরে মমির আলীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে একাধিকবার আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। পরে এ সম্পর্কের কথা জেনে যাওয়ায় আমার স্বামী আমাকে তালাক দেয়। কোনো উপায়ান্তর না দেখে বিয়ের দাবিতে আমি অনশন করছি। এখন বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না।
এদিকে তিন সন্তানের জননী অনশন করার পর থেকে অভিযুক্ত পরকীয়া প্রেমিক মমির আলী বাড়ি থেকে পালিয়েছে। এ সময় প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।
অভিযুক্ত পরকীয়া প্রেমিক মমির আলী পলাতক থাকায় এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কোকডহড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে সমাধানের চেষ্টা চলছে।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6ac65c72e6ce6.jpg)