টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম
দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আদালত। এছাড়াও তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সাজা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ ও আয়নালের ছেলে মো. রুবেল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান বলেন, ২০২৪ সালে ৪ সেপ্টেম্বর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার একটি পুকুর পাড়ের পাশে কাচারী ঘরের বারান্দার খুঁটির সঙ্গে ভুক্তভোগীর স্বামীকে রশি দিয়ে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে আরিফ ও রুবেল। পরে ওই ভুক্তভোগী মধুপুর থানায় দুজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। এই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

-6ac631cb62271.jpg)