Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

Advertisement

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Advertisement

বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছে আট শিক্ষার্থী। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ‘শ্রীমঙ্গল বইপড়া উৎসব-২০২৬’-এর ফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। এ ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ জন শিক্ষার্থীকে বই ও সনদ দেওয়া হয়েছে।

‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পেয়েছে ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। প্রতিটি ক্যাটাগরিতে আরও নয়জন করে শিক্ষার্থী সনদ, ক্রেস্ট ও বই পেয়েছে।

গত জুলাই মাসে এ উৎসবের কার্যক্রম শুরু হয়। বর্তমান তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে বই পড়ার প্রতি মনোযোগী করে তুলতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের উদ্যোগে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে একই পাঠাভ্যাসের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।

উদ্যোগটির উদ্দেশ্য ছিল শুধু বই পড়ানো নয়, বরং শিক্ষার্থীদের নিয়মিত পাঠক হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যেই ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে শুরু হয় ‘শ্রীমঙ্গল বইপড়া উৎসব-২০২৬’।

আয়োজনটি এরই মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। শ্রেণিকক্ষের নির্ধারিত পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের পড়তে দেওয়া হয় গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, জীবনী ও বিভিন্ন জ্ঞানভিত্তিক বই। বই পড়ার পর সেগুলোর ওপর নেওয়া হয় মূল্যায়ন। এক ধাপ অতিক্রম করার পর শিক্ষার্থীদের পড়তে হয় নতুন বই এবং অংশ নিতে হয় নতুন পরীক্ষায়।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পুরো কার্যক্রম সাজানো হয়েছিল তিনটি পর্যায়ে—‘মুকুল’, ‘ফুল’ ও ‘ফল’। প্রতিটি ধাপেই ছিল পাঠ ও মূল্যায়নের ব্যবস্থা। ফলে উৎসবটি এককালীন প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে বই পড়ার সুযোগ তৈরি করে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের মাধ্যমে বিদ্যালয়গুলোর গ্রন্থাগারচর্চাও নতুন করে সচল হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে শ্রীমঙ্গলে পাঠকসমৃদ্ধ পরিবেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশ।

পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান ৪ গ্রামের মানুষের, শান্ত করলেন এমপি

লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান ৪ গ্রামের মানুষের, শান্ত করলেন এমপি

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, অতঃপর...

৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, অতঃপর...

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

ঋণের টাকায় লাউ চাষ, এক রাতেই সর্বস্বান্ত কৃষক

ঋণের টাকায় লাউ চাষ, এক রাতেই সর্বস্বান্ত কৃষক

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়

নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায়

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায়

কপাল খুলল হানিফ মিয়ার, লটারিতে পেলেন ৩০ লাখ টাকা

কপাল খুলল হানিফ মিয়ার, লটারিতে পেলেন ৩০ লাখ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম