Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাইকে ঘোষণায় জড়ো হলো জনতা, ধাওয়া করে গণপিটুনিতে নিহত ২

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

মাইকে ঘোষণায় জড়ো হলো জনতা, ধাওয়া করে গণপিটুনিতে নিহত ২

Advertisement

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার নোহালী ইউনিয়নের পশ্চিম বাগডহরা গ্রামের এন্তাজ আলীর ছেলে আজারুল মিয়া (৩৮) ও কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে সাদিকুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় পাশের মসজিদের ইমাম চিৎকার শুনে মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন।

এতে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় লোকজন এগিয়ে এসে অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন। একপর্যায়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করলে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলের মধ্যে তাদের আটক করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, অটো চুরির অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের হেফাজত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিবির হেফাজত থেকে হাতকড়াসহ পালাল মাদককারবারি

ডিবির হেফাজত থেকে হাতকড়াসহ পালাল মাদককারবারি

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

রংপুরে হরতালের ডাক

রংপুরে হরতালের ডাক

২০ বছরের পুরোনো বাস চলাচলের সুযোগ চেয়ে ধর্মঘটের হুঁশিয়ারি

২০ বছরের পুরোনো বাস চলাচলের সুযোগ চেয়ে ধর্মঘটের হুঁশিয়ারি

আরও পড়ুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

যুগান্তরে সংবাদ প্রকাশ রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম