জমি লিখে না নেওয়ার জের
পাইকগাছায় মাকে হাত-পা বেঁধে নিয়ে গেল বড় ছেলে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মায়ের সম্পত্তি লিখে নেওয়ার জন্য বৃদ্ধ বাবা ও বোনকে মারধর ও বেঁধে রেখে এবং বৃদ্ধা মাকে হাত-পা বেঁধে তুলে নিয়ে গেছে বড় ছেলে। এ ঘটনায় বোন বাদী হয়ে এক ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
শনিবার সকালে উভয়পক্ষের উপস্থিতিতে অভিযোগ শুনানিকালে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।
অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার পাটকেল পোতা গ্রামের বৃদ্ধ ওমর আলী গাজীর ২ ছেলে ও ৪ মেয়ে। ছোট ছেলে প্রবাসে থাকেন। বড় ছেলে আব্দুর রহমান গাজী পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন পৌরসভার ৪নং ওয়ার্ডে। তাদের বাবা-মা ছোট ছেলের সংসারে থাকেন। বাবা ওমর আলী গাজী ৮ মাস আগে ছোট ছেলের নামে এক বিঘা জমি রেজিস্ট্রি করে দেন। এ কারণে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে মায়ের নামে তিন বিঘা জমি রয়েছে।
এ জমি লিখে নেওয়ার জন্য ২ নভেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ি পাটকেল পোতায় যান আব্দুর রহমান, তার দুই ছেলে রাকিবুল্লাহ গাজী, রিয়াজুল্লাহ গাজী ও স্ত্রী। এ সময় তারা বৃদ্ধ বাবা, বড় বোন ইরানী বেগমকে মারধর করে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে বৃদ্ধা মা রাবেয়া বেগমকে হাত-পা বেঁধে ভাড়ায়চালিত মোটরসাইকেলে পাইকগাছায় তার বাসায় নিয়ে আসেন।
এ বিষয়ে বোন ইরানী বেগম ওইদিন বাদী হয়ে থানায় ভাই আব্দুর রহমান, দুই ভাইপোর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে আব্দুর রহমান মারধরের কথা অস্বীকার করে বলেন, তার বাবা ছোট ছেলেকে এক বিঘা জমি লিখে দিয়েছেন। আমিও জমি চাই। এছাড়া আমি আমার মাকে আমার কাছে রাখার জন্য নিয়ে এসেছি।

-6aef500c5beec.jpg)