Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

ছবি: যুগান্তর

Advertisement

সাভারে তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আগুনের আঁচ পেয়ে ঘুম থেকে উঠে বাস থেকে বেরিয়ে আসেন। এতে তিনি সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ও সকালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। দুটি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে এবং বাকি একটির সামান্য ক্ষতি হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় ভোররাতে সাভার পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেটি সম্পূর্ণ পুড়ে যায়। 

তিনি বলেন, ভোর থেকে দুটি বাসে ও একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া সাভার কলেজের অদূরে মূল ফটক থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় ‘সাভার পরিবহণ’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে থাকা ঘুমন্ত চালক আগুনের আঁচ পেয়ে দ্রুত নেমে প্রাণ রক্ষা করেন। একই সময়ে গেন্ডা এলাকায় আরও একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, সাভারের বাড়ইপাড়া এলাকায় রাস্তার পাশে পার্কিং করা একটি কাভার্ডভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর ভেতরে তিনটি ককটেল পাওয়া যায়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ককটেল উদ্ধারের পর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম