Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ এএম

নেত্রকোনায় নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

Advertisement

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে নেত্রকোনা মডেল থানা এলাকায়।

মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দুর্গাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক রয়েছেন।

নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে এক যুবলীগ নেতা, কলমাকান্দায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

অন্যদিকে বারহাট্টা থেকে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আটপাড়া থেকে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম ও আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারও গ্রেফতার

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারও গ্রেফতার

ওবায়দুল কাদেরের ভাই-ভাতিজা গ্রেফতার

ওবায়দুল কাদেরের ভাই-ভাতিজা গ্রেফতার

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

রাতে গ্রেফতার, সকালেই জামিন পেলেন আ.লীগ নেতা

রাতে গ্রেফতার, সকালেই জামিন পেলেন আ.লীগ নেতা

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

আরও পড়ুন

নেত্রকোনায় নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

জামায়াত কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ, জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম

জামায়াত কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ, জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম