Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান

নেপাল দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে নেপালি যুবক রিয়ান আনসারী। ছবি: যুগান্তর

Advertisement

প্রায় পাঁচ বছর আগে পরিচয়হীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে এসেছিলেন নেপালি যুবক রিয়ান আনসারী। অবশেষে বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজ পরিবারের কাছে ফিরছেন তিনি। 

শনিবার (২১ নভেম্বর) সকালে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা দৌলতপুরের ফিলিপনগর থেকে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে নিয়ে যান।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেয় দূতাবাস। বর্তমানে তার স্বজনেরা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেপালের বারা জেলার কালাইয়া থানার বাদল আনসারীর ছেলে রিয়ান প্রায় পাঁচ বছর ধরে দৌলতপুরের বিভিন্ন এলাকায় পরিচয়হীন অবস্থায় ঘুরে বেড়াতেন। একপর্যায়ে ফিলিপনগর এলাকার বাসিন্দা পলাশ আহমেদ তাকে আশ্রয় দেন এবং পরিবারের সদস্যের মতোই দেখাশোনা শুরু করেন। চলতি বছরের জুলাইয়ে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সন্ধান মেলে। এরপর থেকে স্বজনদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ চলছিল। 

আশ্রয়দাতা পলাশ আহমেদ বলেন, প্রায় চার বছর ধরে রিয়ান আমার কাছে আছে। পরিবারের সদস্যের মতোই তাকে আগলে রেখেছি। শুরুতে ভাষা বুঝতে কষ্ট হলেও এখন সে কিছুটা বাংলা বলতে পারে। জুলাই মাসে পরিবারের নম্বর পাওয়ার পর থেকে তিনি প্রতিদিন চার-পাঁচবার কথা বলতে চাইতো। স্বজনদের কাছে ফিরতে পেরে তিনি খুবই খুশি। তাকে ফিরিয়ে দিতে পেরে আমারও আনন্দ হচ্ছে, তবে দীর্ঘদিন একসঙ্গে থাকায় বিদায় বেলায় মনটা খারাপও লাগছে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা এসে রিয়ানকে নিয়ে গেছেন। 

নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন বলেন, সরকারি উদ্যোগে তাকে নিতে এসেছি। বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষমাণ পরিবারের সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হবে।

দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার জানান, সরকারি সব নিয়ম অনুসরণ করেই ওই যুবককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘদিন পর রিয়ানের স্বজনদের কাছে ফেরার খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি একজন অসহায় বিদেশি নাগরিককে বছরের পর বছর আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় এলাকায় প্রশংসায় ভাসছেন পলাশ আহমেদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, গুরুতর আহত ২

বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, গুরুতর আহত ২

‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

আমির হামজাকে ঘুসের প্রস্তাব ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: অন্ধকারে খোদ সাক্ষীরাই!

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: অন্ধকারে খোদ সাক্ষীরাই!

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান

৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম