Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঘায় জমে উঠেছে খেজুরগুড় কেনা-বেচা

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

বাঘায় জমে উঠেছে খেজুরগুড় কেনা-বেচা

ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহীর বাঘায় জমে উঠেছে খেজুরগুড় কেনা-বেচা। শীত নামার সঙ্গে উপজেলার প্রতিটি হাটবাজারে শুরু হয়েছে খেজুরগুড়ের হাট। 

জানা গেছে, উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ হাজার ৬০ জন চাষি রয়েছেন। গাছ রয়েছে ১ লাখ ৬২ হাজার। খেজুরগাছ সড়কপথ, পতিত জমি ও বাড়ির আঙিনায় কোনো পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠে।

মৌসুমে একজন গাছি প্রতিদিন ৫০-৬০টি খেজুরগাছের রস সংগ্রহ করেন। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় ৩ হাজার গাছি রস সংগ্রহ করেন। প্রতি মৌসুমে গাছিরা খেজুরগাছের ওপর নির্ভরশীল হয়ে জীবিকানির্বাহ করেন।

একজন কৃষক তার গাছের সংখ্যা অনুপাতে গাছি নিয়োগ করেন। তারা মৌসুমজুড়ে রস সংগ্রহ ও গুড় উৎপাদনের কাজে নিয়োজিত থাকেন। উপজেলার আমের যেমন দেশ ও বিদেশজুড়ে খ্যাতি, তেমনি সুমিষ্ট খেজুরগুড়ের খ্যাতিও রয়েছে। উপজেলায় গুড়ের প্রধান হাট বাঘা ও আড়ানী। এরপর রয়েছে মনিগ্রাম ও দিঘাসহ অন্যান্য হাট। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বাঘার হাট বসে। এ হাটেই সবচেয়ে বেশি গুড় বেচাকেনা হয়।

উপজেলার বাঘা ও আড়ানী পৌরসভা ছাড়াও বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়নের অন্যান্য হাটেও যথেষ্ট পরিমাণ গুড় বেচাকেনা হয়। তবে বেশি দাম পাওয়ার আশায় অনেকেই বাঘার হাটে গুড় বিক্রি করেন। বাঘার হাটে রোববার প্রতি কেজি খেজুরগুড় ১৬০-১৮০ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের একেবারে শুরুতে এ গুড়ের দাম প্রতি কেজি ১৮০-২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতে বেশি দামে গুড় বিক্রি হলেও ভরা মৌসুমে দাম কিছুটা কমে যায়।

আড়ানী হাটের গুড় ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, আমার আড়তে থেকে কয়েকজন ব্যবসায়ী পাবনা এলাকা থেকে এসে গুড় কিনে নিয়ে যান। তারা প্রতি শনিবার ও মঙ্গলবার হাটে আসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান বলেন, আবহাওয়া অনুকূল থাকায় সরকারি হিসেবে চলতি মৌসুমে মানুষ খেজুরগুড় থেকে হাজার হাজার টাকা আয় করেন। উপজেলায় ৬ হাজার ৬০ জন চাষি রয়েছেন। গাছ রয়েছে ১ লাখ ৬২ হাজার। গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে ৪ হাজার ৫০টি গাছ বেশি। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে খেজুরগুড় উৎপাদনে সহায়তা দেওয়া হলে এই গুড়কে আরও লাভজনক করা সম্ভব। বিদেশে রপ্তানি করা হলে এই গুড় থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বাঘায় পৃথক অভিযানে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা

বাঘায় পৃথক অভিযানে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

আটক পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিল বিএসএফ

আটক পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিল বিএসএফ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যে চ্যালেঞ্জ দিলেন এমপি আবু সাইদ চাঁদ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যে চ্যালেঞ্জ দিলেন এমপি আবু সাইদ চাঁদ

আরও পড়ুন

বাঘায় জমে উঠেছে খেজুরগুড় কেনা-বেচা

বাঘায় জমে উঠেছে খেজুরগুড় কেনা-বেচা

নামের ভুলে ১৮ বছর কারাবাস, অবশেষে মুক্ত ফরাজী

নামের ভুলে ১৮ বছর কারাবাস, অবশেষে মুক্ত ফরাজী

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম