Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অপ্রতিম হত্যার বিচার শুরু, ১৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

অপ্রতিম হত্যার বিচার শুরু, ১৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে ভার্চুয়ালি অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়াসির আরাফাত আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে ওই দিন আসামিদের সশরীরে আদালতে উপস্থিত রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ১৪ ডিসেম্বর এ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে প্রাপ্তবয়স্ক অপর দুই আসামির বিচারিক কার্যক্রম কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে (সেশন কোর্ট) চলবে। তবে রোববার সংশ্লিষ্ট বিচারক অনুপস্থিত থাকায় প্রাপ্তবয়স্ক ওই দুই আসামির চার্জ শুনানি অনুষ্ঠিত হয়নি।

শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সরকারি কৌঁসুলি (পিপি) মো. বদিউল আলম সুজন জানান, অভিযুক্ত দুই কিশোর গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে (শিশু উন্নয়ন কেন্দ্র) থাকায় রোববার তাদের সশরীরে এজলাসে হাজির করা সম্ভব হয়নি। ফলে ভার্চুয়াল মাধ্যমে তাদের বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর তাদের সশরীরে উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

মামলার বাদী ও নিহত অপ্রতিমের বাবা ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ার আদালতের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলার বিচারিক অগ্রগতি নিয়ে আমি সন্তুষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারকাজ শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সেভাবেই দ্রুততার সঙ্গে বিচারিক কার্যক্রম চলবে বলে আমি প্রত্যাশা করি।

পুলিশ জানায়, কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। গত ১৮ সেপ্টেম্বর মায়ের আইফোন দিয়ে ছবি তোলার উদ্দেশ্যে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। ওই দিনই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন ঝোপ থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপ্রতিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

গত ২০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সি মোজাফ্ফর হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে অভিযুক্ত করা হয়। শিশু আইন অনুযায়ী ফাহাদ ও কামরুলকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের অভিযোগপত্র ও আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকেই অপ্রতিমকে সানন্দা এলাকার নির্জন পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ফোন ছিনিয়ে নিতে গেলে অপ্রতিম বাধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি ও কোদালের হাতল দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করে। সিয়াম এ হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল। পরে তুহিনের বাসার খাটের তোশকের নিচ থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৪৯৬

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৪৯৬

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

আরও পড়ুন

এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সকালে নারিকেল গাছে ওঠেন বৃদ্ধ, সন্ধ্যায় বাবাকে মৃত দেখতে পান মেয়ে

সকালে নারিকেল গাছে ওঠেন বৃদ্ধ, সন্ধ্যায় বাবাকে মৃত দেখতে পান মেয়ে

এক রাতে তিন স্থানে নাশকতা, রায়পুরায় জনমনে আতঙ্ক

এক রাতে তিন স্থানে নাশকতা, রায়পুরায় জনমনে আতঙ্ক

বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ

বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম