Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১৯ জানুয়ারি ২০২৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

আজকের স্বর্ণের দাম: ১৯ জানুয়ারি ২০২৬

বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারে রেকর্ড হারে বেড়েছে স্বর্ণের দাম। ফাইল ছবি

Advertisement

বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারে রেকর্ড হারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১৪ জানুয়ারি) নতুন কার্যকর হওয়া এ দামেই সোমবার (১৯ জানুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।       

বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।       

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।       

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের  বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।  

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। সোমবার (১২ জানুয়ারি) ভরিতে ৪০৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় ৫ হাজার ৯৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

বড় পতনের পর ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বড় পতনের পর ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

আরও কমল স্বর্ণের দাম

আরও কমল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ১৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৩ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর ২০২৬

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন যেভাবে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন যেভাবে

স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, পাবেন যারা

স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, পাবেন যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম