Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন নাছির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম

ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন নাছির

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সংগৃহীত ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে তিনি ঢাবি নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন নাছির এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদের এতো আক্রোশের কারণ কী? কারণ একটাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যে যে বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সেই সেই বাঁকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ফুয়াদ সাহেবের পেয়ারের সংগঠন জামায়াতে ইসলামী।’

তিনি আরও লেখেন, ‘১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাসের ঠিক প্রান্তে, ঠিক দিকে। আর ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে, ইতিহাসের ভুল প্রান্তে।’

নাছিরের ভাষ্য, ‘এই ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।’

ব্যারিস্টার ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, ‘ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, পাশাপাশি ইতিহাসের ভুল ব্যাখ্যা। এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন।’

পোস্টের শেষাংশে তিনি দাবি জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতি সত্বর এই বক্তব্য তাকে প্রত্যাহার করে নিতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

এবার ছাত্রদল সম্পাদকের আবেগঘন বার্তা

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ এবার ছাত্রদল সম্পাদকের আবেগঘন বার্তা

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে

বাজেট নিয়ে এবি পার্টির প্রতিক্রিয়া ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে

খাল খনন প্রকল্পের নামে লুটপাট চলছে: ব্যারিস্টার ফুয়াদ

খাল খনন প্রকল্পের নামে লুটপাট চলছে: ব্যারিস্টার ফুয়াদ

ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম