দেশে বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দাম কমলেও স্বর্ণে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ববাজারে স্বর্ণের দামের বড় পতন হলেও অনেক পণ্যবাজার বিশ্লেষক মনে করছেন, দীর্ঘমেয়াদে স্বর্ণ এখনো বিনিয়োগের ভালো মাধ্যম হতে পারে। মরগান স্ট্যানলির ধাতু ও খনিশিল্পবিষয়ক কৌশল বিভাগের প্রধান অ্যামি গাওয়ার সিএনবিসির ‘স্কোয়াক বক্স ইউরোপ’ অনুষ্ঠানে বলেন, চলতি বছরের দরপতনের পরও বিনিয়োগকারীদের স্বর্ণ ধরে রাখার অনেক কারণ রয়েছে।
তিনি আরও বলেন, স্বর্ণের দাম বাড়ার পেছনে যেসব মৌলিক কারণ কাজ করেছিল, সেগুলো এখনো রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে আকস্মিক পরিবর্তন, ভূরাজনৈতিক জোটের পরিবর্তন এবং ইরান যুদ্ধের কারণে স্বর্ণের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৭ সালে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে। তেলের দাম স্বাভাবিক হলে এবং জ্বালানি খরচ কমলে সুদের হারও স্থিতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে। এতে সোনার বাজার ঘুরে দাঁড়াতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনো স্বর্ণ কিনছে: একদিকে সাধারণ বিনিয়োগকারীরা যখন হাতে থাকা স্বর্ণ বেচে দিচ্ছেন, ঠিক তখনই নানা দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো চুপিচুপি স্বর্ণ কিনে নিজেদের ভান্ডার সমৃদ্ধ করছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাব বলছে, সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার হিড়িক ছিল সবচেয়ে বেশি। যদিও বছরজুড়ে সব মিলিয়ে এবার কেনাকাটা গত বছরের একই সময়ের চেয়ে ৭ শতাংশ কম হয়েছে।
ব্যানকবার্ন ক্যাপিটাল মার্কেটসের ব্যবস্থাপনা অংশীদার ও প্রধান বাজার কৌশলবিদ মার্ক চ্যান্ডলার বলেন, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তবে শুধু চীন কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে নজর না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। চ্যান্ডলার বলেন, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ন্যাটোর সদস্য পোল্যান্ডও চলতি বছরের বেশির ভাগ সময় বড় ক্রেতাদের তালিকায় রয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুদের হার বেড়ে যাওয়ায় স্বর্ণ ও বিটকয়েনের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমেছে।
দেশে বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ: বড় ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণ দাম। দেশের বাজারে বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে ধাতুটি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার, ২১ নভেম্বর) মূল্যবান এ ধাতু দুইটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।
সবশেষ শুক্রবার (২০ নভেম্বর) সকালে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা ও ৩৫০ টাকা কমানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। যা দেশের বাজারের চলতি বছরের সর্বনিম্ন দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

-6affc94c48012.webp)
