Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্বর্ণের দামে বড় ধাক্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

স্বর্ণের দামে বড় ধাক্কা

ফাইল ছবি

Advertisement

গত কয়েক বছর ধরেই স্বর্ণের বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছিল। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে ওঠে। তবে সেই আকাশচুম্বী অবস্থানের পর মূল্যবান এ ধাতুটির দামে এখন বড় ধরনের ধস নেমেছে।

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দর ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে গেছে, যা গত সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। রেকর্ড সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে স্বর্ণের মূল্য প্রায় এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক বাজারের এ দরপতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। চলতি মাসে শুক্রবার পর্যন্ত মোট আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে কেবল শুক্রবারই কমেছে প্রায় ১১ হাজার টাকা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা বিগত ১৩ মাসের মধ্যে সবচেয়ে কম।

দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে গয়না কেনার আগ্রহ বাড়লেও, চড়া দামে স্বর্ণ কিনে রাখা ক্রেতা ও বিনিয়োগকারীরা পড়েছেন বড় লোকসানের মুখে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি—এসব কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ঝুঁকি কমাতে স্বর্ণের গুরুত্ব এখনো রয়েছে বলে মনে করছেন অনেকে।

বিশ্ববাজারে দাম কমার কারণ কী: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের পেছনে বেশ কয়েকটি কারণ ভূমিকা রাখছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে সুদের হার বেড়ে যাওয়া, মার্কিন ডলারের চাঙা অবস্থান এবং যেহেতু স্বর্ণ থেকে কোনো সুদ মেলে না, তাই এটি ধরে রাখার ক্ষেত্রে বাড়তি সুযোগ ব্যয় তৈরি হওয়া।

বিশ্লেষকরা বলছেন, আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী হচ্ছে। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমছে।

ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশা স্বর্ণ ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। ফলে এসব ধাতুর দাম কমছে।

লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজারবিষয়ক গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার বলেন- স্বর্ণ কখনো পণ্যের মতো, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বাজারের পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে স্বর্ণের এই ভূমিকা পরিবর্তিত হয়। বর্তমানে মুদ্রার মতো আচরণ করার প্রবণতাই স্বর্ণের দাম কমার পেছনে ভূমিকা রাখছে।

ডলারের শক্তিশালী অবস্থান ও সুদের হার বৃদ্ধি: কুপার বলেন- দুর্বল ডলার, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ— এ তিনটি বিষয় ২০২৬ সালে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর ভিত্তি তৈরি করেছিল। যেসব বিনিয়োগকারীর বিনিয়োগের তালিকায় স্বর্ণের পরিমাণ কম ছিল, তারাও নতুন করে স্বর্ণ কিনতে শুরু করেন।

যুক্তরাষ্ট্রের উইনস্টন-সালেমের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলসের ভাষ্য অনুযায়ী, কম সুদের হার, সামনে সুদের হার আরও কমার সম্ভাবনা এবং ডলারের নাজুক অবস্থান—সব মিলিয়ে তখন স্বর্ণের অনুকূলে পরিস্থিতি তৈরি হয়েছিল।

তার মতে, স্বর্ণসহ অন্যান্য পণ্যের বিনিয়োগকারীদের জন্য ওই সময়টি ছিল বেশ অনুকূল। সুদের হার কম হওয়ায় বিনিয়োগকারীরা তুলনামূলক ভালো আয় করতে পেরেছিলেন। অন্যদিকে সে সময় হাতে নগদ টাকা রাখলে উল্লেখযোগ্য কোনো রিটার্ন আসত না। ফলে নিজেদের টাকার ক্রয়ক্ষমতা অটুট রাখতে অনেকেই বিকল্প বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজকের স্বর্ণের দাম: ২১ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২১ নভেম্বর ২০২৬

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

আট মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনের পথে স্বর্ণ

আট মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনের পথে স্বর্ণ

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম?

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম?

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

আরও পড়ুন

স্বর্ণের দামে বড় ধাক্কা

স্বর্ণের দামে বড় ধাক্কা

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম