Logo
Logo
×

Advertisement

বিনোদন

সৌরভের বায়োপিক মার্চে, জানা গেল কোথায় কোথায় শুটিং

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

সৌরভের বায়োপিক মার্চে, জানা গেল কোথায় কোথায় শুটিং

সৌরভ গাঙ্গুলি ও রাজকুমার রাও। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণ করা হচ্ছে। 'প্রিন্স অব ক্যালকাটা'র নামে গাঙ্গুলির এ বায়োপিকের জন্য আগামী মার্চ মাসেই কলকাতায় পাড়ি দিচ্ছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।

সদ্য উজ্জ্বল নিকমের বায়োপিকের কাজ শেষ করেছেন এ অভিনেতা। এ মুহূর্তে ওজন ঝরাতে আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন বলিপর্দার ‘মালিক’। কারণ চরিত্রের প্রয়োজনে অভিনেতা বরাবরই শারীরিক গড়ন বদলেছেন। অতীতে ‘ট্র্যাপড’ সিনেমার জন্য হোক কিংবা ‘বোস’ সিনেমায় নেতাজির চরিত্রায়ণের জন্য, রাজকুমার কোনো দিনই প্রস্থেটিক মেকআপের আশ্রয় নেওয়ার পক্ষপাতি নন। সিনেপর্দায় মহারাজের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার থেকে ব্যক্তিগতজীবন তুলে ধরার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

এবার মহারাজের জার্সিতে ইডেন গার্ডেনসে ছক্কা হাঁকানোর পালা রাজকুমারে। তিনি বলেন, আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁহাতি ব্যাটার নই। আমি ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটি রপ্ত করতেই আমার সময় লাগবে একটু বলে জানিয়েছেন রাজকুমার রাও।

এর আগে ২০২৫ সালের আগস্ট মাসেই কলকাতায় এসে রেকি সেরে গিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেনস, ময়দান থেকে শুরু করে বেহালায় সৌরভ গাঙ্গুলির বাড়িতেও ঢুঁ মারেন পরিচালক। মহারাজের ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেন টিম নিয়ে। সেই সময়েই শোনা গিয়েছিল, পূজার পরই কলকাতায় এসে সৌরভের সঙ্গে দিন কয়েক সময় কাটাবেন এবং জানুয়ারি মাস থেকে শুটিং শুরু করবেন রাজকুমার।

কিন্তু প্রথমত স্পোর্টস ড্রামার জন্য অভিনেতার কড়া প্রস্তুতি। আর দ্বিতীয়ত নিকম উজ্জ্বলের বায়োপিকের শুটিংয়ের জন্য সৌরভের বায়োপিকের শুটিং পেছাতে হয় রাজকুমারকে। তবে এবার আর দেরি নয়; মার্চ মাসেই তিলোত্তমায় পাড়ি দিচ্ছেন বলিউড অভিনেতা।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্রিকেটের মক্কাখ্যাত ইডেন গার্ডেনসের পাশাপাশি কলকাতার যে যে এলাকায় রেকি করে গিয়েছিলেন বিক্রমাদিত্য, শুটিং লোকেশনের তালিকায় সেসব জায়গার নামই রয়েছে। ইতোমধ্যে কলকাতা, মুম্বাই ও লন্ডনের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছে মোতওয়ানের টিমের তরফে। ‘প্রিন্স অব ক্যালকাটা’র চরিত্র আত্মস্থ করতে বাংলা বলাও শিখে ফেলেছেন রাজকুমার রাও। অবশ্য যার খানিক প্রাপ্য স্ত্রী পত্রলেখারও।

এর আগে সৌরভ গাঙ্গুলির বায়োপিক প্রসঙ্গে রাজকুমার বলেছিলেন— দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সবাই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেট দুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

বিগ বস বাংলায় সালমানের পথ অনুসরণ করছেন না সৌরভ, জানালেন কারণ

বিগ বস বাংলায় সালমানের পথ অনুসরণ করছেন না সৌরভ, জানালেন কারণ

ধোনি কবে অবসর নেবেন, প্রশ্নের জবাবে যা বললেন সৌরভ গাঙ্গুলী

ধোনি কবে অবসর নেবেন, প্রশ্নের জবাবে যা বললেন সৌরভ গাঙ্গুলী

গ্রেগ চ্যাপেল এলেও ঠিক সামলে নিতাম: সৌরভ গাঙ্গুলি

গ্রেগ চ্যাপেল এলেও ঠিক সামলে নিতাম: সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলিই বদলে দিয়েছিলেন ভারতকে, বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের

সৌরভ গাঙ্গুলিই বদলে দিয়েছিলেন ভারতকে, বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের

উড়ো চিঠিতে গাঙ্গুলিকে ‘খুনের হুমকি’

উড়ো চিঠিতে গাঙ্গুলিকে ‘খুনের হুমকি’

আরও পড়ুন

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম