Logo
Logo
×

Advertisement

বিনোদন

এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে: শিহাব শাহীন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম

এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে: শিহাব শাহীন

শিহাব শাহীন। ছবি: সংগৃহীত

Advertisement

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এ সিনেমাগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে ‘দম’। ঈদের পর থেকেই সামাজিক মাধ্যমে আফরান নিশো অভিনীত 'দম' সিনেমাটি নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ঝড় দেখা গেছে। শুধু তাই নয়, সাধারণ দর্শকদের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এ সিনেমাটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন ‘দাগি’খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

এ নির্মাতা সিনেমাটি দেখার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে শিহাব শাহীন লিখেছেন— 'দম' দেখলাম। চিত্রনাট্য আগেই পড়া ছিল, তবু নতুন লাগল। এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে। 

এ পরিচালক বলেন, সবচেয়ে দুর্দান্ত লেগেছে— এ সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি। জরুরি রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতির যুদ্ধ। অনেক ইম্পর্টেন্ট একটা সিনেমা বানিয়েছেন রেদওয়ান রনি।

শিহাব শাহীন বলেন, আফরান নিশো বরাবরের মতো জান-প্রাণ দিয়ে কাজ করেছেন। চরিত্রের মধ্যে ডুবে ছিলেন। তবে নূর-এর চাইতে নিশানকেই এগিয়ে রাখব আমি বলে জানান তিনি।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা পূজা চেরি সম্পর্কে এ নির্মাতা বলেন, পূজা চেরি অনেক ভালো করেছেন। একদমই চমকে দেওয়ার মতো ভালো করেছেন। পরিমিত, যথোপযুক্ত।

অভিনেতা চঞ্চল চৌধুরীর পারফরম্যান্সকেও ‘পারফেক্ট’ বলে উল্লেখ করেছেন শিহাব শাহীন। এ ছাড়া সিনেমার প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

শেষে সিনেমাটিকে ‘মাস্ট ওয়াচ’ উল্লেখ্য করে শিহাব শাহীন বলেন, 'দম' সিনেমার পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’ দেখবেন তিনি। সেই সঙ্গে ‘রাক্ষস’ ও ‘প্রিন্স’ দেখার আগ্রহের কথাও জানিয়েছেন এ নির্মাতা।

পরিচালক শিহাব শাহীনের এ পোস্টটি শেয়ার করে ‘দম’ নির্মাতা রেদওয়ান রনি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

সেলফির মুহূর্তে গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

সেলফির মুহূর্তে গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

আরও পড়ুন

বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা

বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা

নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?

নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম