Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিজেদের জীবনের গল্প নিয়ে পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

নিজেদের জীবনের গল্প নিয়ে পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা

আফিয়া নুসরাত বর্ষা ও অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

Advertisement

নতুন একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। বাস্তবজীবনের এই দম্পতিকে একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন পরিচালক হিরু খান।

সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার বাস্তব জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে। এতে ব্যক্তিগত সম্পর্কের নানা দিকের পাশাপাশি জনপ্রিয় জুটি হিসেবে তাদের রসায়নও ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করা হবে।

নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘অনেকদিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার জন্য। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগবে।’

অভিনেতার স্ত্রী অভিনেত্রী বর্ষা বলেন, ‘খুবই ভালো একটি টিমের সঙ্গে কাজ করলাম। কস্টিউম, লাইট, ক্যামেরা, মেকআপ- সবকিছুতেই নির্মাতা যত্ন নিয়েছেন। আমাদের লাইফটাই এখানে তুলে ধরা হয়েছে।’

বিজ্ঞাপনচিত্রটিতে অনন্ত-বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।

জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনন্ত জলিলের সতর্কবার্তা

অনন্ত জলিলের সতর্কবার্তা

সিনেমা ছেড়ে রাজনীতির মাঠে নামছেন চিত্রনায়িকা বর্ষা!

সিনেমা ছেড়ে রাজনীতির মাঠে নামছেন চিত্রনায়িকা বর্ষা!

ভোট দিয়েই বিদেশে উড়াল দিলেন অনন্ত ও বর্ষা

ভোট দিয়েই বিদেশে উড়াল দিলেন অনন্ত ও বর্ষা

বর্ষাকে নিয়ে ভোট দিতে গিয়ে যা বললেন অনন্ত জলিল

বর্ষাকে নিয়ে ভোট দিতে গিয়ে যা বললেন অনন্ত জলিল

প্রতি বছর ভ্যালেন্টাইনে ঘুরতে যান অনন্ত-বর্ষা

প্রতি বছর ভ্যালেন্টাইনে ঘুরতে যান অনন্ত-বর্ষা

সিনেমাকে ‘সাময়িক বিদায়’ জানালেন অনন্ত-বর্ষা

সিনেমাকে ‘সাময়িক বিদায়’ জানালেন অনন্ত-বর্ষা

আরও পড়ুন

যে কারণে দ্বিতীয় বিচ্ছেদের পথে গায়িকা

যে কারণে দ্বিতীয় বিচ্ছেদের পথে গায়িকা

৪র্থ সিজন নিয়ে ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’, কী থাকছে এবারের গল্পে?

৪র্থ সিজন নিয়ে ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’, কী থাকছে এবারের গল্পে?

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

আল্লাহর কাছে কী চাইলেন মেঘনা আলম?

আল্লাহর কাছে কী চাইলেন মেঘনা আলম?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম