Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

ভোট দিয়েই বিদেশে উড়াল দিলেন অনন্ত ও বর্ষা

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভোট দিয়েই বিদেশে উড়াল দিলেন অনন্ত ও বর্ষা

Advertisement

গতকাল অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে ঘটা করেই ভোট দিয়েছেন দেশের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তারা ভোট দিয়েছেন রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। ভোট দেওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছবিও পোস্ট করেছেন বর্ষা। তিনি বলেন, ‘অবশেষে স্বস্তির ভোট দিতে পেরেছি। এই কাঙ্ক্ষিত ভোটের জন্য দেশের মানুষ কতদিন অপেক্ষা করেছেন! করেছি আমরাও। ভোট হয়েছে, এটাই স্বস্তির। যারা বিজয়ী হবেন তারা নিশ্চয়ই দেশের মানুষকে ভালো রাখবেন, দেশকে উন্নত করবেন।’ এর আগে গত মঙ্গলবার অনন্ত জলিল নির্বাচন উপলক্ষ্যে বর্ষার সঙ্গে একটি ছবি শেয়ার করে ভোটকেন্দ্রের ঠিকানা ও নিজের ভোটদানের পরিকল্পনা জানান। তিনি লিখেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৯টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে আমরা ভোট দিতে যাব। আপনারাও ভোট দেবেন। সবাই দোয়া করবেন, যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অগ্রগতি অব্যাহত থাকে। দেশের সব মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।’ এদিকে ভোট প্রদান করে এ তারকা দম্পতি অবকাশ যাপনের উদ্দেশ্যে গতকালই থাইল্যান্ড উড়াল দিয়েছেন। ভালোবাসা দিবসটি সেখানেই উদ্যাপন করবেন বলে জানিয়েছেন তারা। প্রসঙ্গত, বর্তমানে ব্যবসায়িক কারণে সিনেমা নির্মাণ ও অভিনয় আপাতত বন্ধ করেছেন অনন্ত ও বর্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলেও হাতে থাকা নির্মাণাধীন সিনেমার কাজ শেষ করবেন বলে জানিয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে তাদের নিজস্ব প্রযোজনার সিনেমা ‘কিল হিম’।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম