Logo
Logo
×

Advertisement

বিনোদন

অপু বিশ্বাসের সঙ্গে নেপালে আটকে আছেন খরাজ-রজতাভ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

অপু বিশ্বাসের সঙ্গে নেপালে আটকে আছেন খরাজ-রজতাভ

Advertisement

টালিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তার স্ত্রীসহ শক্তিমান অভিনেতা রজতাভ দত্ত নেপালের দুর্যোগে আটকা পড়েছেন। শুটিং চলছিল নেপালের রাসুয়া জেলার দুর্গম এলাকায়। আচমকা প্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ি নদীতে পানি বাড়তে শুরু করলে বিপত্তিতে পড়েন তারা। সম্প্রতি গণমাধ্যমে এমন খবরই জানা গেছে।

জানা গেছে, নতুন সিনেমার শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে পড়েন দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চীন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন তারা। খরাজের সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়।

শুটিং চলাকালে আচমকা প্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ি নদীতে পানি বাড়তে শুরু করে। এরপরই হড়পা বান ও ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় রাস্তা ও সেতুর একাধিক অংশ। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় পরিকাঠামোও। ফলে একদিকে যেমন শুটিং বন্ধ হয়ে গেছে, অন্যদিকে কলকাতায় ফেরাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েন।

তবে খরাজ মুখোপাধ্যায়ের এমন খবরে কিছুটা উদ্বেগ তৈরি হলেও তার আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। দুর্যোগের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়াতেই আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। একটি গণমাধ্যমকে ফোনে এ কৌতুক অভিনেতা বলেন, বাংলাদেশের 'শিকার' সিনেমার শুটিং করতে এসেছি ২০ আগস্ট। ২৬ আগস্ট ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ঙ্কর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।

এদিকে ‘শিকার’ সিনেমায় শুটিংয়ে রজতাভ দত্তও ছিলেন। তবে তার কাজ শেষ হয়ে যাওয়ায় আগে ফিরে এসেছেন তিনি। এ সিনেমায় নায়িকা হিসাবে দেখা যাবে অপু বিশ্বাসকে।

নেপালের রাসুয়ায় এ দুর্যোগে একাধিক প্রাণহানি ও নিখোঁজের খবর সামনে এসেছে। রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। ফলে খরাজ-রজতাভদের মতো শুটিংয়ের কাজে সেখানে থাকা অন্যদেরও আপাতত পরিস্থিতির দিকে নজর রেখেই চলতে হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

এআই দিয়ে অশালীন ছবি, বিরক্ত ঐশ্বর্য

এআই দিয়ে অশালীন ছবি, বিরক্ত ঐশ্বর্য

মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী

মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

আরও পড়ুন

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম