Logo
Logo
×
   

বিনোদন

দেবকে পারিবারিক সময় কাটাতে দেখে শুভশ্রীর কমেন্ট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

দেবকে পারিবারিক সময় কাটাতে দেখে শুভশ্রীর কমেন্ট

টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও তার পরিবার।

কাজের ফাঁকে সময় বের করে শুধু পরিবারকে সময় দিতে দেখা যায় ফ্যামিলি ম্যান টালিউড অভিনেতা দীপক অধিকারী দেবকে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন এ ‘ পাগলুখ্যাত ’ অভিনেতা। যেখানে তাকে বোন ও বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। 

সামাজিক মাধ্যমে দেবের সেই পোস্ট করা ছবির কমেন্টবক্সে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন— যেখানে পরিবার, সেখানে রুক্মিণী নেই কেন? পোস্ট করা দেবের ছবিতে রুক্মিনীর উপস্থিতি না থাকলেও নেটপাড়ার বাসিন্দাদের চোখ কাড়ল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কমেন্টে। 

আগামী দুর্গাপূজার সময় মুক্তি পাচ্ছে দেব পরিচালিত দেব-শুভশ্রী অভিনীত সিনেমা ‘দেশু ৭’। কিছু দিন আগেই সেই সিনেমার প্রচার করতে দেখা যায় এ তারকা জুটিকে। বহুদিনের দূরত্ব ভুলে দেব-শুভশ্রী কাছাকাছি এসেছেন, তাতেই আনন্দে আত্মহারা নেটপাড়ার বাসিন্দারা।

এহেন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও দেবের সিনেমার কমেন্টবক্সে শুভশ্রী গাঙ্গুলির কমেন্ট। দেবের ক্যাপশন ধরেই অভিনেত্রী লিখেছেন— ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেনসটা চলে গেছে!’ শুভশ্রীর এ কমেন্টের থেকেও আরও বেশি নজর কেড়েছে দেবের উত্তর। 

ভালোবাসার ইমোজি যোগ করে শুভশ্রীর কমেন্টের উত্তরে দেব লিখেছেন— ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে যে সবই এক।’ 

উল্লেখ্য, এই সেই ইনোসেন্স প্রসঙ্গ, যা পরবর্তী সময় বিতর্ক তৈরি করে এবং ‘ধূমকেতু’ মুক্তির পর আবার দূরত্ব তৈরি হয় দেব-শুভশ্রীর।

সম্প্রতি অরিত্র দত্ত বণিকের সঙ্গে এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলে দেব বলেছিলেন— ইনোসেন্স বিতর্কের পর শুভশ্রীর ফোন নাম্বার তিনি ডিলিট করে দিয়েছিলেন। যদিও পরে আবার সেভ করা হয়েছে। কিন্তু শুধু শুভশ্রী অভিনেত্রী এ নামেই সেভ করে রাখা হয়েছিল শুভশ্রীর নম্বর। যদিও অরিত্রর সামনে শুভশ্রীর ফোন নাম্বার শুভ বলেই সেভ করেন দেব। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম