গণেশ পূজায় দেবের বাড়িতে চাঁদের হাট
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টালিউডের 'পাগলুখ্যাত' অভিনেতা দীপক অধিকারী দেবের বাড়িতে গণেশ পূজায় বসেছিল তারকাদের মেলা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেশ ধুমধাম করে বাড়িতে গণেশ পূজা করেন তিনি। এদিন অভিনেতার বাড়ির গণেশ পূজায় বসেছিল চাঁদের হাট। শুভেন্দু অধিকারী থেকে বুম্বাদাখ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদাররা এসেছিলেন বাপ্পার দর্শনে।
আর শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, লম্বা সময় রাজনীতির জগৎ থেকে টালিউড— সবাই এসেছিলেন বাপ্পার দর্শনে। একটু রাতের দিকে দেবের বাড়িতে এসে হাজির হন প্রসেনজিৎ। একদম সদরে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিকে অভ্যর্থনা জানান দেব। এমনকি বুম্বাদাকে আসতে দেখে ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গেয়েও উঠেন অভিনেতা। এরপর এগিয়ে এসে ‘ভাই’কে জড়িয়ে ধরেন বুম্বাদা। একটি কালো রঙের ওভারসাইজ টি-শার্ট আর ডেনিম পরেছিলেন প্রসেনজিৎ। আর এই মিষ্টি মুহূর্ত জিতে নিয়েছে সামাজিক মাধ্যমের নেটিজেনদের মন।
অফ হোয়াইট রঙের পাজামা-পাঞ্জাবিতে দেখা গেল দেবকে। তার বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ইশা সাহা। একটা নীল ও লালের কম্বিনেশনে শাড়ি পরেছিলেন অভিনেত্রী। বিশেষ করে নজর কেড়েছিলেন অভিনেত্রী প্রিয়াংকা সরকার। সাদার ওপর লাল রঙের গুজরাটি কাজ করা একটি শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী।
দেবের বাড়িতে আরও উপস্থিত হয়েছিলেন তার প্রজাপতি ২ সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। নীল-সবুজ শাড়িতে এদিন দেখা গেছে অভিনেত্রীকে। মা-বাবার সঙ্গে এসেছিলেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। দেখা গেল ‘একেন বাবু’ অনির্বাণ ভট্টাচার্যকেও। তবে এত তারকা মুখের পাশে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে খুব মিস করলেন দেব-ভক্তরা।
বিশেষ করে 'দেশু ৭' সিনেমা মুক্তির আগে দিয়ে অভিনেত্রীর দেবের বাড়ির গণেশ পূজায় না আসায় মন ভেঙেছে অনেক ভক্ত-অনুরাগীই। যদিও অনেকেই জানিয়েছেন, যেভাবে তারা দুজনে এলেই বিতর্ক তৈরি হচ্ছে, তাই এখন প্রোমোশনে বেরোতেও ‘ভয়’ পাচ্ছেন তারা।
সম্প্রতি দেব ও জিৎকে নিয়ে সিনেমা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমনকি তার দুই ভাইও নিজেদের মধ্যকার সব দূরত্ব ভুলে বড় দাদার কথায় রাজি হয়েছেন। পূজার পর সেই ছবির কাজ শুরু হবে— এমনটিও শোনা যাচ্ছে। আর সত্যি যদি এটি হয়, তবে বাংলা সিনেমার মাইলস্টোন হয়ে থেকে যাবে সেই সিনেমা।
দেবের বাড়ি গণেশ পূজায় তার প্রেমিকা রুক্মিণী মৈত্রের অনুপস্থিতি নিয়ে অনেকেই ভ্রুরু কুঁচকে ছিল। তবে অভিনেত্রী নিজেই সব জল্পনায় পানি ঢেলে দিয়েছেন। আপতত কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ব্রিটিশ যুক্তরাজ্যে রয়েছেন তিনি। অভিনেতা অক্ষয় কুমারের ‘সমুক’ সিনেমার শুটিং চলছে ব্রিটিশ যুক্তরাজ্যে।
সূত্রের খবর, সেই সিনেমায় অক্ষয়ের নায়িকা রুক্মিণী। আসলে অভিনেত্রী জানতেন, দেবের পাশে তাকে না দেখতে পেয়েই আবার সম্পর্ক নিয়ে কাঁটাছেড়া শুরু হবে।

