Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আত্মসম্মানের কোন পাঠ পড়ালেন অপরাজিতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

আত্মসম্মানের কোন পাঠ পড়ালেন অপরাজিতা

ফাইল ছবি

Advertisement

টালিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য চিরকালই মুখের ওপর কথা বলতে বেশি পছন্দ করেন। যেমন তিনি প্রাণ খুলে হাসতে জানেন, ঠিক তেমনি সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করেন। মুক্তি পেয়েছে ‘দেবীপক্ষ’ সিরিজের প্রথম ঝলক, যেখানে এক রাজকীয় পরিবারের গৃহিণী রূপে ধরা দিয়েছেন অপরাজিতা। ঠিক একই দিনে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নেটপাড়ার বাসিন্দাদের পড়ালেন আত্মসম্মানের পাঠ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অপরাজিতা আঢ্য। যেখানে তিনি লিখেছেন— সম্মান ভিক্ষা করে পাওয়ার জিনিস নয়; সম্মান এমন একটি উপস্থিতি, যেখানে মানুষ নিজে থেকেই নিজের ব্যবহার ঠিক করে নেয় তোমায় দেখে। কিন্তু যে মানুষ নিজেকে সব থেকে বেশি অ্যাভেলেবেল করে দেয়, সবসময় সবার জন্য উপস্থিত থাকে, তারাই দিনের শেষে মানুষের প্রতারণার শিকার হয়।

অপরাজিতা বলেন, অতিরিক্ত যত্ন ভীষণ সাংঘাতিক। কোনো মানুষের জন্য সবসময় উপস্থিত থাকার অর্থ হলো— নিজের অস্তিত্বকে বিপন্ন করে তোলা। ভালোবেসে অন্যের জন্য করা কাজকে মানুষ একটা সময় টেকেন ফর গ্যান্টেড করে তোলে। অন্যকে বাঁচাতে গিয়ে একসময় নিজেই মরে যাওয়াটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।

তাই সবাইকে ভালো না বেসে, সবার জন্য অপেক্ষা না করে, শুধু নিজেকে ভালোবাসার পরামর্শ দেন অপরাজিতা। তিনি বলেন, নিজের বন্ধু হতে হবে, হয়ে উঠতে হবে নিজের সাফল্যের সব থেকে বড় সাক্ষী। নিজের দাম নিজে না বুঝলে কখনোই আত্মসম্মান নিয়ে বাঁচা যাবে না। এটুকু বুঝতে পারলেই জীবন সার্থক।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম