বিনোদন জগতে ভারতের শীর্ষ ধনী শাহরুখ, সম্পদের পরিমাণ কত?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতে বলা হয় বলিউডের বাদশাহ। জনপ্রিয়তা কিংবা প্রভাবে তিনি সত্যিই বলিউডের বাদশাহ শাহরুখ খান। কারণ তিনি যে সম্পদেও সবার চেয়ে এগিয়ে আছেন। গত বছরই ভারতের ইতিহাসে প্রথম অভিনেতা হিসেবে বিলিয়নিয়ার হয়েছেন বাদশাহ শাহরুখ খান। এবার বুঝুন—তার সম্পদের পরিমাণ কত?
হুরুন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শাহরুখ খানের সম্পদের পরিমাণ আনুমানিক ১০ হাজার কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। এই সম্পদ নিয়ে তিনি এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা।
যদিও গত বছর বাদশাহর সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি, এবার প্রায় আড়াই হাজার কোটি রুপির সম্পদ কমে গেছে। কিন্তু তারপরও তিনি বাদশাহি রূপ ধরে রেখেছেন। কারণ তার ধারেকাছেও কেউ নেই।
ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এবার সম্পদে দ্বিতীয় স্থানে আছেন বলিউডের আরেক শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ চার হাজার কোটি রুপি। এরপর তৃতীয় অবস্থানে আছেন ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, যার আনুমানিক সম্পদের পরিমাণ তিন হাজার কোটি রুপির। চতুর্থ স্থানে আছেন হৃতিক রোশন, যার সম্পদের পরিমাণ দুই হাজার ৫০০ কোটি রুপি।
যদিও সেই গণমাধ্যমের প্রকাশিত সম্পদের তথ্যকে শতভাগ নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। কারণ তারা মূলত ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তিসহ অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য নির্ধারণ করে তালিকা তৈরি করে থাকে। তবে এ তালিকারও গ্রহণযোগ্যতা রয়েছে।
শাহরুখ খানের এই পাহাড়সম সম্পদের পেছনে শুধুই তার পর্দার অভিনয়ই নয়, এতে জড়িয়ে আছে আরও অনেক কিছু। ব্যবসায়িক খাতে অভিনেতার সাফল্য অনেক বেশি। ভারতের বিনোদন জগতে তার ব্যবসায়িক বড় প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এখান থেকেই বড় একটা আয় হয়।
এ ছাড়া ক্রীড়া বাণিজ্যেও তার দাপুটে অবস্থান রয়েছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্সের সহমালিক বাদশাহ। আবার ভারতের বাইরেও তার ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে। সম্প্রতি আমেরিকায় পুরো স্টেডিয়াম কিনে নিয়েছেন শাহরুখ খান। সব মিলিয়ে বিনোদন জগতের তিনি সত্যিকারের বাদশাহি ধরে রেখেছেন।

-6ab4f30d84d59.jpg)