Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কার সঙ্গে নতুন জুটি বাঁধছেন মধুমিতা?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

কার সঙ্গে নতুন জুটি বাঁধছেন মধুমিতা?

Advertisement

বিয়ের পর ছোটপর্দা থেকে বিদায় নিলেও এর মধ্যে বেশ কিছু সিরিজ ও সিনেমার শুটিং করে ফেলেছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। মাঝে শোনা গিয়েছিল, আবার অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে জুটি হয়ে পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। এমন একটি ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসার পর অনেকে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, পুরোনো জুটিই ফিরছে। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেতা যশের সঙ্গে নয়, এবার অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটিতে দেখা যাবে মধুমিতা সরকারকে। ইতোমধ্যে নতুন সিরিজের শুটিংও অনেকটা সেরে ফেলেছেন এ তারকা জুটি। 

হইচই-এ দেখানো হবে তাদের নতুন গল্প। পরিবারকেন্দ্রিক গল্পেই জুটি বেঁধেছেন তারা। তবে এখন পর্যন্ত কোনো ঘোষণাই দেওয়া হয়নি প্রযোজনা সংস্থা কিংবা নায়ক-নায়িকার তরফ থেকে।

এর আগে ওয়েব সিরিজে মধুমিতা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়ের জুটি দর্শকদের নজর কেড়েছিল। তবে এবার প্রথমবারের মতো অভিনেত্রীকে দেখা যাবে অর্জুনের বিপরীতে। শহরের বিভিন্ন অঞ্চলে নাকি হয়েছে এ সিরিজের শুটিং। তবে নায়ক-নায়িকা দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। 

উল্লেখ্য, অভিনেত্রী মধুমিতা সরকারকে শেষ ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে দেখেছিলেন দর্শকরা। তারই মাঝে জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী। বেশ কিছু ছবির কাজও করেছেন তিনি। প্রথম বার বাংলাদেশের ছবিতেও অভিনয় করছেন মধুমিতা সরকার। শিগগিরই মুক্তি পাবে মধুমিতা অভিনীত সিনেমা ‘অটোবি’। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম