Logo
Logo
×

Advertisement

বিনোদন

মামাশ্বশুর গোবিন্দকে ইঙ্গিতপূর্ণ পোস্ট কাশ্মীরার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

মামাশ্বশুর গোবিন্দকে ইঙ্গিতপূর্ণ পোস্ট কাশ্মীরার

ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে গণপতি দর্শনে গিয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মাঝে একের পর এক চর্চা শুরু হয়েছে। 

যদিও বেশ কিছু দিন ধরেই গোবিন্দ তার ব্যক্তিগত জীবনের কারণে বলিপাড়ায় বারবার আলোচনায় উঠে আসছেন। এবার সম্পর্কে মামাশ্বশুর গোবিন্দর লালবাগচা রাজার মণ্ডপের ছবি ভাইরাল হওয়ার পরেই রহস্যময় পোস্ট দিলেন অভিনেত্রী কাশ্মীরা শাহ। 

সামাজিক মাধ্যমে পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না— মানুষ কেন একজন ‘রহস্যময় নারী’কে নিয়ে এত বড় করে পোস্ট করছে? তিনি বলেন, ‘ঘরভাঙানি’দের উৎসাহ দেওয়া বন্ধ করুন এবং যে পুরুষেরা তাদের আজীবনের সঙ্গী স্ত্রীদের ছেড়ে কমবয়সি, উচ্চাকাঙ্ক্ষী মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, তাদের আদর্শ হিসেবে দেখাও বন্ধ করুন— এটা অত্যন্ত জঘন্য বিষয়।’ 

শুধু তাই নয়, কাশ্মীরা আরও বলেন, ‘মানুষের কাছ থেকে আরও বিবেচনাবোধ এবং নৈতিকতা আশা করেছিলাম। দয়া করে এই উন্মাদনা বন্ধ করুন।’ 

উল্লেখ্য, অভিনেতা গোবিন্দর ভাগ্নে কৃষ্ণা অভিষেকের স্ত্রী অভিনেত্রী কাশ্মীরা শাহ। যদিও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। তবে এক কাপ কফি হাতে এ পোস্ট যে মামাশ্বশুরকে উল্লেখ করেই তা বলাই যায়, তা বলার অপেক্ষা করে না। 

তবে কাশ্মীরার এই পোস্টের কারণে অনেকেই প্রশংসা করেছেন তার। এক নেটিজেন বলেছেন— ‘সুনীতা আহুজার মতো একজন স্ট্রং নারীর পাশে অন্য একজন নারীকে দাঁড়াতে দেখে সত্যিই খুব ভালো লাগছে। এটা সত্যিই প্রয়োজন ছিল।’ 

আরেক নেটিজেন বলেছেন—‘মামির পাশে যেভাবে তুমি দাঁড়ালে সত্যিই প্রশংসাযোগ্য। তোমায় অনেক অনেক ধন্যবাদ কাশ্মীরা।’ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম