Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি কোটি আয়!

রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম

রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

ছবি: এআই

Advertisement

বলিউডে অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেটেও দারুণ সফল রণবীর কাপুর। সম্প্রতি পুনের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে প্রতি মাসে সাড়ে চার লাখ টাকার বেশি আয় করতে চলেছেন এই অভিনেতা। তিন বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে তার ৬,০৯৪ বর্গফুটের এই ফ্ল্যাটটি। চুক্তি অনুযায়ী, আগামী তিন বছরে এই সম্পত্তি থেকে মোট প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা আয় হবে তার। সম্পত্তি সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘সিআরই ম্যাট্রিক্স’-এর হাতে আসা নথিপত্র থেকেই এই তথ্য সামনে এসেছে।

পুনের কালিয়ানি নগরের ‘ট্রাম্প টাওয়ার্স’-এ অবস্থিত ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির মাসিক ভাড়া ঠিক হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ৫ শতাংশ করে ভাড়া বাড়বে। সরকারি নথি বলছে, গত ৬ অক্টোবর ভাড়ার এই চুক্তিটি নথিভুক্ত করা হয়। ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে এই চুক্তি। ফ্ল্যাটটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ১১ কোটিরও বেশি টাকা খরচ করে এই ফ্ল্যাটটি কিনেছিলেন রণবীর। পুনের কালিয়ানি নগরে ট্রাম্প অর্গানাইজেশন এবং পঞ্চশীল রিয়েলটির যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল এই ট্রাম্প টাওয়ার্স। ২৩ তলা বিশিষ্ট দুটি টাওয়ার নিয়ে তৈরি এই আবাসনে মোট ফ্ল্যাটের সংখ্যা ৪৬টি।

রিয়েল এস্টেটে নিজের বিনিয়োগের পরিধি দিন দিন বাড়াচ্ছেন রণবীর কাপুর। চলতি বছরের মে মাসে অযোধ্যায় সরযূ নদীর তীরে ‘হাউস অফ অভিনন্দন লোঢা’র ‘দ্য সরযূ’ প্রকল্পে ২,১৩৪ বর্গফুটের একটি জমিও কিনেছেন তিনি। ৩ কোটি ৩১ লাখ টাকা খরচ করে কেনা হয় ওই জমি।

এ ছাড়াও পুনের মুলশি তালুক এলাকায় প্রায় ২৫ একর জুড়ে চারটি প্লট কিনেছেন অভিনেতা। সম্পত্তির নথিপত্র অনুযায়ী, এই জমিগুলো কিনতে তাঁর মোট ১৬ কোটি ৪২ লাখ টাকা খরচ হয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসেই মুম্বইয়ের পালি হিলের ‘বাস্তু’ বিল্ডিংয়ে নিজের ২,৪৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন রণবীর। পাঁচ বছরের চুক্তিতে ওই ফ্ল্যাটের মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ১১ লাখ টাকা। ২০১৬ সালে ৩৫ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। ওই চুক্তিতেও প্রতি বছর ৫ শতাংশ ভাড়া বৃদ্ধির শর্ত ছাড়াও ৪৫ লাখ টাকার জামানতের কথা রয়েছে।

এদিকে শুধু সম্পত্তির হিসাবই নয়, বড় পর্দাতেও সমান ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর। পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এ ভগবান রামের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যশ, সানি দেওল, লারা দত্ত এবং রবি দুবে। আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

পাশাপাশি সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও দেখা যাবে রণবীরকে। একদিকে অভিনয়ের দুনিয়ায় একের পর এক চমক, অন্যদিকে রিয়েল এস্টেট ব্যবসায় নিয়মিত আয়ের পথ— সব মিলিয়ে নিজের অবস্থান দারুণভাবে শক্ত করে চলেছেন এই বলিউড তারকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

মধ্যরাতে ক্যাটরিনার বাড়িতে রণবীর, ধরা পড়ার পর যা ঘটেছিল

মধ্যরাতে ক্যাটরিনার বাড়িতে রণবীর, ধরা পড়ার পর যা ঘটেছিল

রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের লাভ স্টোরি ফাঁস

রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের লাভ স্টোরি ফাঁস

রামায়ণের ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছেন যশ

রামায়ণের ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছেন যশ

কাপুর পরিবারে  একমাত্র রণবীরই একবারে এএসসি পাশ করেন

কাপুর পরিবারে একমাত্র রণবীরই একবারে এএসসি পাশ করেন

আরও পড়ুন

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি কোটি আয়! রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী

স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম