জয়ার দেওয়া ‘লম্বুজি’ ডাকনাম নিয়ে পুরোনো স্মৃতি শোনালেন অমিতাভ
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চন।
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চনের জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাদের উচ্চতার ফারাকও বহুবার আলোচনায় উঠে এসেছে। এবার সেই উচ্চতার প্রসঙ্গেই এক মজার স্মৃতির কথা শোনালেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর, রবি দুবে ও সাই পল্লবী। তারা তাদের আসন্ন ‘রামায়ণ’ সিনেমার প্রচারে এসেছিলেন। সেখানেই বচ্চন পরিবারের সদস্যদের উচ্চতা নিয়ে আলোচনা শুরু হয়।
এরপরই জয়া বচ্চনের সেই পুরনো ডাকনাম প্রসঙ্গ তোলেন অমিতাভ বচ্চন। এ কিংবদন্তি বলেন, বহু বছর ধরে জয়া তাকে ‘লম্বুজি’ বলে সম্বোধন করতেন। কিন্তু পুত্রবধূর মুখে এই সম্বোধন একেবারেই পছন্দ ছিল না তার বাবা কবি হরিবংশ রাই বচ্চনের।
বিগবি বলেন, একদিন তার বাবা বিষয়টি নিয়ে আপত্তি জানান। জয়ার উদ্দেশে তার নির্দেশ ছিল— অমিতাভকে ওই নামে ডাকা চলবে না। হয় তার নাম ধরে ডাকতে হবে, নয়তো অন্য কোনো সম্বোধন ব্যবহার করতে হবে। তিনি বলেন, শেষ পর্যন্ত তিনিই জয়ার সেই ডাকনাম বন্ধ করে দিয়েছিলেন।
এবার কথোপকথনে যোগ দেন রণবীর কাপুরও। অমিতাভ ও জয়ার উচ্চতার সঙ্গে নিজের ও আলিয়ার উচ্চতার তুলনা করেন তিনি। রণবীর বলেন, ‘আমি মনে মনে ভাবতাম— আমি অমিতজির মতো আর একটু লম্বা হব আর আলিয়া হবে জয়া আন্টির মতো একটু ছোটখাটো। তাহলে ছবিতে আমাদের উচ্চতার ফারাকটাও বেশ সুন্দর দেখাবে।’ এ কথাটা আমি প্রায়ই ভাবতাম বলে জানান রণবীর কাপুর।

