Logo
Logo
×

Advertisement

পরবাস

বিশ্বের সবচেয়ে নান্দনিক মরুদ্যান ‘মিরাক্যল গার্ডেন’

Advertisement

Icon

এম এম সালাহউদ্দিন, দুবাই (সংযুক্ত আরব আমিরাত) থেকে

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

বিশ্বের সবচেয়ে নান্দনিক মরুদ্যান ‘মিরাক্যল গার্ডেন’

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বের সবচেয়ে বড় ও নান্দনিক মরুদ্যান হিসেবে পরিচিত ‘মিরাক্যল গার্ডেন’। এটি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে অবস্থিত। 

১০ কোটিরও বেশি বাহারি ফুল দিয়ে দুবাইয়ের মধ্যাঞ্চল দুবাইল্যান্ড নামক স্থানে প্রাকৃতিক ফুল দিয়ে সাজানো এই সর্ববৃহৎ বাগান। মধ্যপ্রাচ্যের দক্ষিণ-পূর্ব কোণে ৭টি আমিরাত আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ওম আল-কাওয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহকে নিয়ে গঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা বিশ্বে অন্যতম বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত দুবাই। বাণিজ্যিক নগরীর পাশাপাশি আলো ঝলমলে দুবাই এখন আন্তর্জাতিক বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

পর্যটকদের জন্য এখানে রয়েছে- বিশ্বের সবচেয়ে উঁচু (প্রায় ২,৭১৬.৫ ফুট) ও অসংখ্য রেকর্ড সৃষ্টিকারী বিলাসবহুল ভবন বুর্জ খলিফা, মেরিনা বে-তে কৃত্রিম উপসাগরে প্রমোদতারীতে ভ্রমণের সুযোগ, মরুভূমিতে ডেজার্ট সাফারি এবং দুবাই ‘মিরাকল গার্ডেন’ নামে বিশ্বের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন ফুলের বাগান।

শুধু মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার বিভিন্ন দেশ থেকেই নয়, ইউরোপ-আমেরিকা থেকেও প্রতিদিন অসংখ্য পর্যটক আসছেন মিরাকল গার্ডেনের সৌন্দর্য্য উপভোগ করতে। এক কথায় বিশ্বের ফুলপ্রেমীদের মিলনমেলা এই মরুদ্যান। 

এতে নানা কাঠামোর ওপর অত্যন্ত শৈল্পিকভাবে ফুলগাছগুলো লাগানো হয়েছে। কোথাও ঘোড়া, কোথাও উড়োজাহাজ আবার কোথাও বিভিন্ন প্রাণীর অবয়বের কাঠামোতে লাগানো হয়েছে এই ফুলগাছ।

পার্কটিতে প্রাপ্তবয়ষ্ক পর্যটকদের প্রবেশ মূল্য ১০০ দিরহাম বা সাড়ে ৩ হাজার টাকা, ৩ থেকে ১২ বছর বয়সিদের জন্য ৮৫ দিরহাম এবং তিন কছরের কম বয়সীদের কোন টিকিটের প্রয়োজন নেই।। হরেকরকম বাহারি ফুল দিয়ে সাজানো এই ফুলের বাগান দেখে মুগ্ধ হননি এমন পর্যটক খুঁজে পাওয়া দায়।

বাংলাদেশ থেকেও অনেক পর্যটক যান মিরাকল গার্ডেনের সৌন্দর্য্য উপভোগ করতে। এমনই একজন পর্যটকের সঙ্গে কথা হলো এই মরুদ্যানে। মো. ইফতেখার ওরফে সোহেল নামে ওই বাংলাদেশি পর্যটক জানালেন, তিনি সগির, বিপ্লব, সেলিম ও সামছু নামে চার বন্ধুর সঙ্গে দুবাই বেড়াতে এসেছেন। তিনি ঢাকা কলেজের সাবেক ভিপি।

বুর্জ খলিফা দেখার পর তিনি বন্ধুদের নিয়ে দুবাই মিরাক্যাল গার্ডেন দেখতে এসেছেন। ইফতেখার আরও জানান, দুবাইয়ে পর্যটকদের প্রবেশের সঙ্গে সঙ্গে বিনামূল্যে এক জিবি ইন্টারনেটসহ একটি সিম দেওয়া হয়।

এছাড়াও পর্যটকদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা। এ কারণে দিন দিন বাণিজ্যের পাশাপাশি বিশ্বের অন্যতম বিনোদনকেন্দ্র হয়ে উঠছে দুবাই।

তিনি বলেন, দেশের ইমিগ্রেশনে বাংলাদেশিরা যে পরিমাণ হয়রানির শিকার হয়, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। দুবাই আসার সময় তাদের বারবার জিজ্ঞাসা করা হয়— আপনারা কী প্রথমবার দুবাই যাচ্ছেন? তাহলে স্যারের (বড় অফিসার) সঙ্গে কথা বলেন। ওই বড় অফিসার পাঠালেন তার চেয়ে বড় অফিসারের কাছে। যেন দুবাই প্রথমবার ভ্রমণ করাটা একটা অন্যায় কাজ। পরে বুঝলাম ঘুষের টাকার জন্যই এভাবে বিদেশগামীদের হয়রানি করে যাচ্ছেন।

দেশের পর্যটন খাতের প্রসারে পর্যটন স্পটগুলোর আধুনিকায়নের পাশাপাশি বিমানবন্দরে হয়রানি দূর করারও পরামর্শ দেন বাংলাদেশি এই পর্যটক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর...

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর...

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

ভারতীয় ক্যাপ্টেনকে ‘কুড়াল দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট’

ভারতীয় ক্যাপ্টেনকে ‘কুড়াল দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট’

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

আরও পড়ুন

সীমান্তপারের অপরাধ দমনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা বাড়াতে চায় মালয়েশিয়া

সীমান্তপারের অপরাধ দমনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা বাড়াতে চায় মালয়েশিয়া

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম