Logo
Logo
×

Advertisement

ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন যারা

Advertisement

শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। শুধু পট থেকে বল তোলার আনুষ্ঠানিকতা নয়, দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ও ঝলমলে আয়োজন। লাখো দর্শককে আনন্দ দিতে মঞ্চে উপস্থিত থাকবেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমি–জয়ী টেলিভিশন তারকা হাইডি ক্লুম এবং মার্কিন কৌতুক অভিনেতা কেভিন হার্ট। পাশাপাশি মঞ্চ মাতাতে থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজও।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের ড্র ইভেন্টেও অংশ নিয়েছিলেন ক্লুম। দুই দশক পর আবার একই ধরনের আয়োজনে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। ৫২ বছর বয়সী এই তারকা বলেন, ‘পুনরায় ফাইনাল ড্র উপস্থাপনার সুযোগ পাওয়া দারুণ অনুভূতির। ২০ বছর আগে নিজের দেশের মাটিতে একই শোতে ছিলাম। বিশ্বকাপের মতো আয়োজনের শক্তি বিশ্বকে একত্রিত করতে পারে। তিন স্বাগতিক দেশ এবং ৪৮ দলের এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারা সত্যিকারের গৌরব।’

দর্শকরা উপভোগ করবেন বেশ কয়েকটি লাইভ পারফরম্যান্সও। ধ্রুপদী সংগীতশিল্পী মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি গান পরিবেশন করবেন, সঙ্গে থাকবেন জনপ্রিয় ব্রিটিশ শিল্পী রবি উইলিয়ামস। আরও থাকছেন মার্কিন গায়িকা ও পুরস্কারজয়ী নিকোল শেরজিঙ্গার।

ড্র শেষে পপ ব্যান্ড ভিলেজ পিপল পরিবেশন করবে তাদের বিখ্যাত গান ‘ওয়াই.এম.সি.এ’।

ড্র ইভেন্টে কোন কোন বিনোদন তারকা থাকবেন, তা নিশ্চিত করা হলেও দল বাছাই প্রক্রিয়ায় কারা অংশ নেবেন—এ তথ্য পরে জানানো হবে। পুরো অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফাডটকম ও বিশ্বকাপের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

সেই হোসাম হাসানকে কোচের পদ থেকে সরিয়ে দিল মিশর

সেই হোসাম হাসানকে কোচের পদ থেকে সরিয়ে দিল মিশর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম