Logo
Logo
×

Advertisement

সরকার

যত ক্ষমতাধর হোক, মাদকের ক্ষেত্রে কাউকে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পিএম

যত ক্ষমতাধর হোক, মাদকের ক্ষেত্রে কাউকে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

ছবি: যুগান্তর

Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন  বলেছেন, মাদকের সঙ্গে জড়িতদের ছাড় নয়, সে যে দলের হোক, যত ক্ষমতাধর হোক। মাদকের ক্ষেত্রে আমরা সবাই ‘জিরো টলারেন্স’। এর বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে একযোগে কাজ করতে হবে। 

সোমবার (১৩ এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে  ‘জাগো তারুণ্য রুখো মাদক’ স্লোগানে মাদকবিরোধী প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাদকের ভয়াবহতা রুখতে হলে গণসচেতনতা সৃষ্টি করতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুগান্তরের স্বজনরা সেই কাজটা করে যাচ্ছে। যুব সমাজকে রক্ষা করতে হবে। 

তিনি বলেন, যে পরিবারে একজন মাদকসেবী আছে, সেই পরিবার জানে, তারা কতটুকু যন্ত্রণা ও ধ্বংসের দিকে গেছে। প্রত্যেক পরিবারকে তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। তার বন্ধু-বান্ধব ও তাদের আচার-আচরণ মনিটরিং করতে হবে।

‘জাগো তারুণ্য রুখো মাদক’ স্লোগান মূল প্রতিবেদন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক প্রতিবেদন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, মাদকবিরোধী প্রচারাভিযান শীর্ষক প্রতিবেদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান উপস্থাপন করেন। 

স্বাগত বক্তব্য দেন- গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও সাংবাদিক শামীম আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু, সহ-সম্পাদক শোয়েব মুনশী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন নাদিম, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিকু সরকার প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহদী আমিন

সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহদী আমিন

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

বরফ গলানোর চেষ্টায় ভারত-বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক কাল

বরফ গলানোর চেষ্টায় ভারত-বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক কাল

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম