Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নতুন ঘর পেলেন সেই ছয় প্রতিবন্ধী ভাই-বোন

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম

নতুন ঘর পেলেন সেই ছয় প্রতিবন্ধী ভাই-বোন

ছবি: যুগান্তর

Advertisement

ভাঙা ঘরে গাদাগাদি করে বসবাস করা শারীরিক প্রতিবন্ধী ছয় ভাইবোন অবশেষে পেলেন নতুন ঠিকানা। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার উদ্যোগে তাদের ভাঙা ঘরের জায়গায় নির্মাণ করা হয়েছে পাকা বাড়ি।

ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের আজিম বাড়ির বাসিন্দা মনুহর-ফুলবানু দম্পতির ছয় শারীরিক প্রতিবন্ধী সন্তানের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তারা। ভাঙা ঘরে অর্ধাহারে-অনাহারে কাটছিল তাদের দিন।

যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর প্রতিবেদনটি নজরে আসে ইউএনও সেটু কুমার বড়ুয়ার। তিনি দ্রুত পরিবারটির খোঁজ নেন এবং প্রাথমিকভাবে খাদ্যসহায়তা ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেন।

পরে দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেন তিনি। পুরোনো ভাঙা ঘরটি সরিয়ে সেখানে নির্মাণ করা হয় পাকা ভবন। পাশাপাশি দরিদ্র পরিবারটির জীবিকা নির্বাহের জন্য প্রস্তুত করা একটি দোকানে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হয়েছে নতুন ফ্রিজ। নতুন ভবনে বসবাসের জন্য খাট, তোশকসহ প্রয়োজনীয় আসবাবপত্রেরও ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে। নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা।

প্রতিবন্ধী পরিবারের সদস্য সুমন হোসেন ও জাহাঙ্গীর আলম বলেন, আমাদের ভাঙা ঘরে আগে বৃষ্টি এলে পানি পড়ত। ইউএনও আমাদের নতুন ভবন করে দেওয়ায় এখন আমরা শান্তিতে ঘুমাতে পারব।

স্থানীয় বাসিন্দা মো. মানিক হোসেন বলেন, এই পরিবারের মাথা গোঁজার ঠাঁই ছিল না। আমাদের পরিবারের পূর্বপুরুষরা এ পরিবারকে একখণ্ড জমি দিয়ে গিয়েছিলেন। সেখানে ভাঙা একটি ঘর করে তারা থাকতেন। বৃষ্টি এলে ঘরের ভেতর পানি পড়ত। ইউএনও যে নতুন ভবনটি করে দিয়েছেন, এখন তারা নিরাপদে থাকতে পারবেন। সত্যিই তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন।

ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। রাষ্ট্রের সুষম ও টেকসই উন্নয়নের জন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি জানান, রোববার (২৩ আগস্ট) চাঁদপুরের জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে পাকা বাড়িটি ছয় প্রতিবন্ধী ভাইবোনের হাতে তুলে দেবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুয়েতে মাদকসহ গ্রেফতার পালিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা

কুয়েতে মাদকসহ গ্রেফতার পালিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফরিদগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

ফরিদগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

ফরিদগঞ্জে ‘রাজনৈতিক তালাক’ নিয়ে তোলপাড়

ফরিদগঞ্জে ‘রাজনৈতিক তালাক’ নিয়ে তোলপাড়

স্বামীকে নিজের কিডনি দান, বাঁচাতে না পেরে পাগলপ্রায় আকলিমা

স্বামীকে নিজের কিডনি দান, বাঁচাতে না পেরে পাগলপ্রায় আকলিমা

ফরিদগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি ‘কিলার মাসুদ’ গ্রেফতার

ফরিদগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি ‘কিলার মাসুদ’ গ্রেফতার

ফরিদগঞ্জে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

ফরিদগঞ্জে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম