Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

ফরিদগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার নুরুজ্জামান সোহাগ ও আহাদ খাঁন জুয়েল। ছবি: সংগৃহীত

Advertisement

ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানা গেছে, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. নুরুজ্জামান সোহাগ (২৭) এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা আহাদ খাঁন জুয়েলকে (৩৫) আজ (রোববার) আটক করে পুলিশ। পরে ছাত্রলীগ সভাপতি সোহাগকে বিএনপির অফিস ভাঙচুর মামলায় এবং ইউপি সদস্য জুয়েলকে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

এদিকে ছাত্রলীগ নেতা ও যুবলীগ নেতাকে আটকের পর বিএনপির নামধারী কিছু লোক তাদের বিষয়ে তদবির করছে এমন সংবাদ শুনে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানালে তারা সটকে পড়েন।  

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের নেতা আশিকুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আটকের ঘটনায় আমাদের দলের সাবেক নেতা কিভাবে তার পক্ষে তদবির করতে আসে? যা দুঃখজনক। আমরা এ ঘটনার সংবাদ পেয়ে থানার সামনে প্রতিবাদ জানালে ওই নেতাসহ তার সঙ্গে থাকা লোকজন কৌশলে সটকে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম