Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শরীফ হাসান। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকার দোহার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. শরীফ হাসানকে (৩৮) গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মালিকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার শরীফ হাসান উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা এলাকার আলাউদ্দিন বেপারীর ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। 

আজ (রোববার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দোহার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নারিশা ইউনিয়ন মালিকান্দা এলাকা থেকে শরীফ হাসানকে গ্রেফতার করে। 

দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, উপজেলার মালিকান্দা থেকে রাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সকালে শরীফ হাসানকে আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড চাওয়া হবে কিনা- সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।  

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম