Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের পৃথক মিছিল, কারাগারে ৬

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের পৃথক মিছিল, কারাগারে ৬

ছবি: সংগৃহীত

Advertisement

শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা পৃথক দুটি মিছিল করেছেন। এ সময় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের একটি গ্রামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন।

মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে রতন। মিছিল শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। পরে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ফারুক মাতবর, ওমর ফারুক, রাকিবুল সরদার, আসিফ সরদার, বিল্লাল সরদার ও সুজন দেওয়ান। তারা যুবলীগের কর্মী বলে জানা গেছে।

অন্যদিকে আজ (রোববার) দুপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তা ফেসবুকে ভাইরাল হয়।  

জানা গেছে, আজ দুপুরে শরীয়তপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল করেন। মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকাও ছিল। মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান সামনে থেকে স্লোগান দেন। অন্য নেতাকর্মী ও সমর্থকেরা তার সঙ্গে স্লোগান দেন।

পালং মডেল থানা ওসি শাহ আলম বলেন, আটক ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজকের মিছিলের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। ভিডিওগুলো সংগ্রহ করে মিছিলকারীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ

রাশেদ খানের পোস্ট ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম