Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

গ্রেফতার যুবলীগ নেতা ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী। ফাইল ছবি

Advertisement

বরগুনার তালতলীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে আজ (সোমবার) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন, বরগুনা জেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং উপজেলার জাকির তবক গ্রামের জয়নাল শিকদারের ছেলে মো. রাজু।

পুলিশ জানায়, কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় নয়ন বেপারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত ২০নং আসামি। 

অন্যদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে রাজুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, একটি পূর্বের মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম