Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যেকোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাজনীতিতে ভিন্নমত ও সাম্প্রতিক বিরোধ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে; কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হবে- এটা রাজনীতি নয়। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি। তো এগুলো সবই স্বাভাবিক।

সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করেন। একই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা রাজনীতিতে মতপার্থক্য ও প্রতিবাদের বিষয়গুলোকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

সীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টা

সীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টা

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম