Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ভিউ ট্রেন্ডিংয়ে এগিয়ে জোভান-তটিনী

নাটকে জোভান-তটিনী জুটি মানেই এখন দর্শকের কাছে একটু বাড়তি আগ্রহ। এরইমধ্যে তাদের অভিনীত বেশকিছু কাজ ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। এবারের ঈদেও একাধিক নাটকে দেখা গেছে তাদের। ধরে রেখেছেন নিজেদের অবস্থান। ইউটিউব ভিউয়ের প্রতিযোগিতায়ও সব তারকাকে পেছনে ফেলেছেন। বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে।

Advertisement

Icon

এ এম রুবেল

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভিউ ট্রেন্ডিংয়ে এগিয়ে জোভান-তটিনী

‘মন ফড়িং’ নাটকের একটি দৃশ্যে জোভান ও তটিনী। ছবি: সংগৃহীত

Advertisement

বরাবরের মতো এবারের ঈদেও সর্বোচ্চসংখ্যক নাটক নিয়ে দর্শকদের সামনে আসেন অভিনেতা জোভান আহমেদ। তালিকায় পিছিয়ে ছিলেন না এ প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও। তারা বেশ কয়েকটি নাটকে জুটি বাঁধার পাশাপাশি অন্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও পর্দা ভাগাভাগি করেন। শুধু যে নাটকের তালিকা দীর্ঘ হয়েছে তা নয়, নিজেদের অবস্থানও ধরে রেখেছেন তারা। ঈদে ৬ শতাধিক নাটক প্রচার হয় টিভি ও ইউটিউবে। এমনকি টিভিতে প্রচার হওয়া বেশির ভাগ নাটক পরবর্তী সময়ে আবার ইউটিউবে আপলোড করা হয়। দর্শকরা নতুন করে সেগুলো দেখার যেমন সুযোগ পান তেমনি অভিনেতা-অভিনেত্রীদের কাজ বেশি মানুষের কাছে পৌঁছায়। হয় ইতিবাচক-নেতিবাচক আলোচনা। তবে এবারের ঈদে অনেকটাই ব্যতিক্রম দেখা গেছে। কয়েকজন তারকার হাতেগোনা কিছু নাটক আলোচনার জন্ম দিতে পেরেছে। ভিউ ট্রেডিংয়েও তাদের নাটকগুলোই এগিয়ে আছে। সংখ্যার মতো ভিউয়ের দৌড়েও প্রথম অবস্থানে রয়েছেন জোভান-তটিনী। দর্শক বরাবরই এ জুটিকে পছন্দ করেন। তবে এবারের ঈদে তাদের অন্য তারকার সঙ্গে অভিনীত নাটকগুলোও দেখেছেন। কিছু নাটকে তাদের অভিনয় অনেকটা প্রশংসাও কুড়িয়েছে।

এবারে ঈদে জোভান-তটিনী জুটি বাঁধেন ‘ফ্যামিলি ম্যান’ শিরোনামের একটি নাটকে। যা এইরমধ্যে এক কোটি ভিউ নিজের করে নিয়ে সব ঈদ নাটককে পেছনে ফেলেছে। মোস্তাফা কামাল রাজ নির্মিত এ নাটকটি ঈদের সবচেয়ে আলোচিত নাটকের জায়গাও নিজের দখলে নিয়েছে। বাস্তব জীবনের প্রতিফলন, অসাধারণ নির্মাণ, অনবদ্য অভিনয় ও আবেগপ্রবণ করে তোলা সুরের সম্মিলনে পারিবারিক গল্পের এ নাটকটি দর্শকহৃদয় ছুঁয়ে গেছে।

পাশাপাশি তাদের ‘মন ফড়িং’ (৬.২ মিলিয়ন), ‘এক মুঠো সুখ’ (সাড়ে ৪ মিলিয়ন), ‘প্রিয় নামে ডাকো’ (প্রায় ৪ মিলিয়ন) ও ‘অপূর্ণ থেকে পূর্ণতা’ প্রায় ৩ মিলিয়ন দর্শক দেখেছেন। ভিউয়ে এগিয়ে থাকার সঙ্গে তাদের অভিনয় এবং একাধিক নাটকের গল্প ঘিরে নেটদুনিয়ায় ইতিবাচক সাড়াও চোখে পড়েছে।

এর বাইরে জোভানের ‘আপনজন’ ৭ মিলিয়ন, ‘বাতাসের ফুল’ (৬ মিলিয়ন), ‘গুড লাক’ (৪.২ মিলিয়ন), ‘কলেজ ডেজ’ (৩.২ মিলিয়ন), ‘হ্যাপি ডিভোর্স, ‘আমি একজন খুনি বলছি’ ও ‘মন প্রিয়’ প্রায় ২ মিলিয়ন ভিউ পেয়েছে। এর ভেতর এ অভিনেতার ‘বাতাসের ফুল’ নাটকে পাগলি চরিত্রের কেয়া এবং ‘গুড লাক’ নাটকে নিজের উপস্থাপন নজর কেড়েছে ভক্তদের। অন্যদিকে তটিনীর ‘তোমাকে চাই’ (প্রায় ৯ মিলিয়ন), ‘ভেজা চোখ’ (৪.৬ মিলিয়ন), ‘বেশি বলে বুলবুলি টু’ ও ‘তুমি যখন এলে’ (প্রায় ৪ মিলিয়ন) এবং ‘জানি দেখা হবে’ নাটকটি ৩ মিলিয়ন দর্শক ইউটিউবে এরইমধ্যে দেখেছেন। এমনকি ভিউয়ে এগিয়ে থাকা নাটকগুলোতে তটিনীর অভিনয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার রসদ জুগিয়েছে।

ঈদে জোভান-তটিনী শুধু সবচেয়ে সফল জুটি হিসাবে নয়, অন্য তারকার সঙ্গে অভিনয় এবং ভিউ দৌড়-সব জায়গায়ই সফলতার পরিচয় দিয়েছেন। সংখ্যা বাড়লেও যে মান ধরে রেখে কাজ করা সম্ভব তা অনেকটাই প্রামাণ করতে পেরেছেন। অনেকেই ভেবেছিলেন এত কাজ একসঙ্গে করায় তাদের ভক্তরা হতাশ হতে পারে। তবে দিনশেষে সেই শঙ্কা জোভান-তটিনী দূর করতে পেরেছেন বলে মনে করছেন নাট্যসংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে কার প্রতিদ্বন্দ্বী

বলিউড বনাম দক্ষিণ ভারতীয় সিনেমা কে কার প্রতিদ্বন্দ্বী

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায়ে মুস্তাক খান

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায়ে মুস্তাক খান

বছরে আড়াই হাজারেরও বেশি সিনেমা তৈরি করে নাইজেরিয়া!

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বছরে আড়াই হাজারেরও বেশি সিনেমা তৈরি করে নাইজেরিয়া!

আরও পড়ুন

বিশ্ব সিনেমার হালচাল বক্স অফিসে কে এগিয়ে

বক্স অফিসে কে এগিয়ে

ছোটকাকুকে নিয়ে দুই দিনের উৎসব

ছোটকাকুকে নিয়ে দুই দিনের উৎসব

টুকরো খবর অস্কারে বিদেশি সিনেমা বিভাগে বাংলাদেশের ‘রইদ’

অস্কারে বিদেশি সিনেমা বিভাগে বাংলাদেশের ‘রইদ’

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম