Logo
Logo
×

Advertisement

ভারত

কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম

কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: আল-জাজিরা

Advertisement

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাবুলে ফের দূতাবাস চালু করবে ভারত। নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এখন ভারত সফরে রয়েছেন। গত বৃহস্পতিবার তার সাতদিনের এই সফর শুরু হয়। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত সরকারের পতনের পর শীর্ষ কোনো তালেবান নেতার প্রথশ নয়াদিল্লি সফর এটা।

শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি কাবুলে দূতাবাস খোলার ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

জয়শঙ্কর বলেন, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সম্পর্ক আরও উন্নত করার জন্য আমি আনন্দের সঙ্গে কাবুলে ভারতের কূটনৈতিক মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা করছি।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর অন্যান্য অনেক দেশের মতো ভারতও কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সঙ্গে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় এবং যোগাযোগ সীমিত করে। তবে এখন নয়াদিল্লি সতর্কতার সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করছে।

চলতি বছরের জানুয়ারিতে মুত্তাকি ও ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্রি দুবাইয়ে এক বৈঠকে ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বাণিজ্য বৃদ্ধির জন্য একমত হন। এরপর মে মাসে জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

বিয়ে করছেন  ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানের শিল্পী, কনে কে?

বিয়ে করছেন ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানের শিল্পী, কনে কে?

আরও পড়ুন

মুক্তি পাননি ককরোচ নেতা সৌরভ-আশুতোষ

মুক্তি পাননি ককরোচ নেতা সৌরভ-আশুতোষ

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম