Logo
Logo
×

Advertisement

ভারত

দাদির শেষকৃত্যে যেতে চাননি অভিজিৎ দীপকে, দাবি পুলিশের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম

দাদির শেষকৃত্যে যেতে চাননি অভিজিৎ দীপকে, দাবি পুলিশের

ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনে যোগ দেওয়ার আগেই আটক হয়েছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে। ওই সময় দাদির মৃত্যুর খবর পান তিনি। তবে আটকের পর তিনি দাদির শেষকৃত্যে যেতে চাননি বলে দাবি করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দিল্লি পুলিশ জানিয়েছে, ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকেকে অত্যন্ত সংবেদনশীলভাবে তার দাদির মৃত্যুর খবর জানানো হয়। শেষকৃত্যে যোগ দিতে তাকে নিজ শহরে যাওয়ার ক্ষেত্রে সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যানা করেন।

দীপকের মা পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলার পর এই প্রতিক্রিয়া জানাল দিল্লি পুলিশ। তার মায়ের দাবি ছিল, দীপকের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তারা দাদির মৃত্যুর খবর জানাতে পারেননি।

জবাবে দিল্লি পুলিশ দাবি করে, দাদির মৃত্যুর খবর দ্রুত দীপকেকে জানানো হয়েছিল এবং শেষকৃত্যের নির্ধারিত সময় সম্পর্কেও তাকে অবহিত করা হয়েছিল।

পুলিশের ভাষ্য, ‘মানবিক কারণে নিজ শহরে যাওয়ার জন্য দীপকেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই সহায়তা নিতে অস্বীকৃতি জানান।’

যন্তর মন্তরে শনিবার সিজেপির যে তিন নেতাকে আটক করা হয়েছিল, দীপকে তাদের মধ্যে অন্যতম। প্রশাসনিক নিয়ম ও নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে ওই বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ।

দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে প্রতিরোধমূলক ব্যবস্থায় আটক করা হয়েছিল। তবে রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরের পর তাদের মুক্তি দেওয়া হয়।

সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সিং জানিয়েছেন, এক বছর পর্যন্ত ‘শান্তিভঙ্গ’ না করার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সিজেপি এই তিন নেতার মুক্তিকে একটি ‘বড় আইনি জয়’ বলে অভিহিত করেছে। সূত্র: সিয়াসত

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ

আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা

‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

ককরোচের শীর্ষ নেতারা মুক্ত, দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি

ককরোচের শীর্ষ নেতারা মুক্ত, দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি

ছাড়া পেয়েছেন অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

ছাড়া পেয়েছেন অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

মোদি সরকারের ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!

মোদি সরকারের ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!

আরও পড়ুন

দাদির শেষকৃত্যে যেতে চাননি অভিজিৎ দীপকে, দাবি পুলিশের

দাদির শেষকৃত্যে যেতে চাননি অভিজিৎ দীপকে, দাবি পুলিশের

বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা

‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম