Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম

৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী

সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের সাত জিম্মিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, গাজায় রেড ক্রস সাতজন জিম্মিকে গ্রহণ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)  তাদের জানিয়েছে,  হামাস সাতজন জিম্মিকে সংগঠনটির কাছে হস্তান্তর করেছে।


পোস্টে আরও বলা হয়, রেড ক্রস বর্তমানে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী ও শিন বেতের সদস্যদের উদ্দেশে রওনা দিয়েছে। 

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে সাত জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে তারা হলেন যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।

এদিকে জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে উল্লাসে ফেটে পড়েছেন হাজারো ইসরাইলি নাগরিক। জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, গান গাইছেন এবং কেউ কেউ ইসরাইলের পতাকা উড়াচ্ছেন।


অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে বিশাল জনতা জড়ো হচ্ছে। সেখানে শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মুক্ত ফিলিস্তিনি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে বন্দি বিনিময়ের জন্য মোট ২০ জন ইসরাইলি জিম্মির তালিকা প্রকাশ করেছে হামাস। বর্তমানে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে এখনো এই ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আরও পড়ুন

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম