Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম

নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (১৩ অক্টোবর) জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্টে দেওয়া ভাষণে এ আহ্বান জানান ট্রাম্প।

এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে।

ট্রাম্প ইসরাইলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন। ভাষণে ইসরাইলের প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, ‘আমার একটা ভাবনা আছে। প্রেসিডেন্ট, আপনি কেন তাকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?’

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল। এর একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার, সিগারেট, শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ। যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন।


ইসরাইলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তবে বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে।

২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। এখনো মামলাগুলোর রায় হয়নি। গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এ বিচারপ্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে।

গত জুনে ট্রাম্প একবার নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। এ বিচারপ্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থি নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের ‘রাজনৈতিক হয়রানির’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন নেতানিয়াহু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা, ইরান নিয়ে কী ভাবছেন ট্রাম্প?

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা, ইরান নিয়ে কী ভাবছেন ট্রাম্প?

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা

ইসরাইলের নির্বাচনের সম্ভাব্য ৮ ফলাফল

আল জাজিরার এক্সপ্লেইনার ইসরাইলের নির্বাচনের সম্ভাব্য ৮ ফলাফল

নির্বাচনের কয়েক দিন আগে ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

নির্বাচনের কয়েক দিন আগে ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

আরও পড়ুন

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম