Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ এএম

ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস

Advertisement

দীর্ঘ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় নিজেদের কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গত শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামাস বিভিন্ন গোষ্ঠীর ওপর দমন অভিযান চালিয়ে অন্তত ৩৩ জনকে হত্যা করেছে। এরা হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। 

২০২৩ সালের ৭ অক্টোবর হামলার জেরে ইসরাইলের হামলায় বিপর্যস্ত হামাস যুদ্ধবিরতির পর থেকে ধীরে ধীরে তাদের সদস্যদের গাজার রাস্তায় ফিরিয়ে আনছে। তবে পরিস্থিতি যে কোনো মুহূর্তে পালটে যেতে পারে–এমন আশঙ্কায় তারা সতর্কভাবে অগ্রসর হচ্ছে। গাজার দুটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

যুদ্ধ চলাকালীন হামাসের নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করতে শুরু করেছিল বিভিন্ন গোষ্ঠী। গাজা সিটির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, যুদ্ধবিরতির পর হামাস বাহিনী ৩৩ জনকে হত্যা করেছে। সংঘর্ষে হামাসেরও ছয়জন কর্মী নিহত হয়েছেন। যদিও নিহত সবার পরিচয় প্রকাশ করা হয়নি বা তারা ইসরাইলের সমর্থন পাচ্ছিল কিনা–তা বলা হয়নি।

এর পাশাপাশি, রাফাহ অঞ্চলে সক্রিয় হামাস-বিরোধী নেতা ইয়াসের আবু শাবাবের বিরুদ্ধেও অভিযান চলছে। গাজার নিরাপত্তা কর্মকর্তা বলেন, গাজা সিটির সংঘাতের বাইরেও হামাস আবু শাবাবের ‘ডান হাত’-কে হত্যা করেছে এবং আবু শাবাবকে হত্যার প্রচেষ্টা চলছে। হামাস তাকে ইসরাইলের সহযোগী বলে অভিহিত করে, যদিও তিনি তা অস্বীকার করেন।

সোমবার সামাজিকমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, মুখোশধারী কয়েকজন বন্দুকধারী। তাদের কয়েকজনের মাথায় হামাসের মতো সবুজ ফিতা বাঁধা ছিল। তারা রাস্তার ওপর হাঁটু গেড়ে বসা অন্তত সাতজনকে মেশিনগান দিয়ে গুলি করছে। এটি সোমবার গাজায় ধারণ করা। এ সময় উপস্থিত বেসামরিক দর্শকরা নিহতদের ‘সহযোগী’ বলে উল্লাস করছিল। রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। 

গত মাসেও হামাস-নেতৃত্বাধীন কর্তৃপক্ষ ইসরাইলের সঙ্গে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।

সোমবার হামাস ইসরাইল থেকে দুই বছর আগে আটক শেষ জীবিত জিম্মিদের মুক্তি দেয়। এ সময় হামাসের কাসাম ব্রিগেডের সামরিক শাখার সদস্যদের মোতায়েন করা হয়েছিল, যা গাজায় একটি স্থায়ী চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জকে মনে করিয়ে দেয়। যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং অন্যান্য অনেক দেশ হামাসকে নিরস্ত্র করার দাবি জানাচ্ছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা রয়টার্সকে বলেন, গোষ্ঠীটি কোনো নিরাপত্তা শূন্যতা সৃষ্টি হতে দেবে না এবং তারা জননিরাপত্তা ও সম্পত্তির দেখভাল করবে। হামাস জানিয়েছে, তারা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের হাতে তাদের অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত, তবে গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে সমঝোতা হওয়া উচিত। এতে কোনো বিদেশি নিয়ন্ত্রণ থাকা উচিত নয়।

ফিলিস্তিনি বিশ্লেষক রেহাম ওউদা মনে করেন, হামাসের এই পদক্ষেপগুলোর উদ্দেশ্য হলো ইসরাইলের সঙ্গে সহযোগিতা করা গোষ্ঠীগুলোকে এবং যারা যুদ্ধকালে নিরাপত্তাহীনতায় অবদান রেখেছিল–তাদের ভয় দেখানো। পাশাপাশি হামাস দেখাতে চাইছে যে, তাদের নিরাপত্তা কর্মকর্তাদের নতুন সরকারে থাকা উচিত, যদিও ইসরাইল এটি প্রত্যাখ্যান করবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি

‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার ৩ বছর, কী কী ঘটেছিল সেদিন

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার ৩ বছর, কী কী ঘটেছিল সেদিন

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

আল জাজিরার এক্সপ্লেইনার ৩৬৫ ট্রিলিয়ন ডলার ঋণের কবলে বিশ্ব, কোন দেশের কত?

৩৬৫ ট্রিলিয়ন ডলার ঋণের কবলে বিশ্ব, কোন দেশের কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম