Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নাঈম কাসেম

ইসরাইল ও যুক্তরাষ্ট্র কখনোই হিজবুল্লাহকে পরাজিত করতে পারবে না

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৪ এএম

ইসরাইল ও যুক্তরাষ্ট্র কখনোই হিজবুল্লাহকে পরাজিত করতে পারবে না

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। ছবি: সংগৃহীত

Advertisement

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ‘দখলদার ইসরাইল ও  অত্যাচারী আমেরিকা কখনোই আমাদের পরাজিত করতে পারবে না।’ 

‘আল-সাইয়্যিদ প্রজন্ম’ শিরোনামের বিশাল স্কাউট সমাবেশের অংশগ্রহণকারীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় এ কথা বলেন নাঈম কাসেম। খবর মেহের নিউজের। 

তিনি বলেন, ‘পবিত্রতা, ঈমান ও প্রতিরোধের রঙে সজ্জিত এই বিশাল স্কাউট সমাবেশের দৃশ্য এক সৃষ্টিশীল মহাকাব্য। আমরা ইমাম মাহদী (আ.)-এর উজ্জ্বল স্কাউটদের প্রতি এবং এই অর্জনে যারা অবদান রেখেছেন তাদের নিয়ে গর্বিত।  তোমরা ইমাম মাহদীর সৈন্যদের কাতার বৃদ্ধি করেছ, সুতরাং বিজয়ের আনন্দে উল্লাস করো।’

‘হে ইমাম মাহদীর স্কাউটরা, তোমরাই সেই প্রজন্ম যারা সম্মানিত সাইয়্যিদ হাসান নাসরুল্লাহর উত্তরসূরি— যিনি তার বিশুদ্ধ সহচর ও শহীদদের সঙ্গে শহীদত্বের সিংহাসনে আসীন। তোমরা তাদের প্রতিরোধের পথে গর্ব ও অটলতার সুবাস ছড়িয়ে দাও।’


‘তোমরা আশার বাগানে ফুলের মতো একত্র হয়েছ, ইমাম-এ-যামান (আ.)- এর তত্ত্বাবধানে আনুগত্যের অঙ্গীকার নবায়ন করতে।’

তিনি আরও বলেন, ‘তোমাদের সঙ্গে আমরাও কখনো পরাজিত হব না— না দখলদার ইসরাইলের কাছে, না অত্যাচারী আমেরিকার কাছে। আমাদের ভূমি শহীদদের রক্তে গড়া। আমরা আমাদের দেশ লেবাননে স্বাধীন ও মর্যাদাশীল জাতি হিসেবে থাকব, লড়ব এবং বাঁচব।’

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ‘তোমাদের সঙ্গে ফিলিস্তিন ও জেরুজালেম থাকবে আমাদের ন্যায়পথের দিশারী, যা এই অঞ্চলের ও মানবতার কল্যাণের দিকে আমাদের দিকনির্দেশ করবে।’

বার্তায় উপসংহারে নাঈম কাসেম বলেন, ‘তোমাদের সঙ্গে আমরা সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করব, আর আমাদের পতাকা থাকবে উঁচু ও অটুট, ইনশাআল্লাহ।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

আরও পড়ুন

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম