Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় স্থায়ী শান্তির জন্য কাজ করছে তুরস্ক: এরদোগান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম

গাজায় স্থায়ী শান্তির জন্য কাজ করছে তুরস্ক: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা এখন জরুরি ভিত্তিতে পুনর্গঠন ও পুনরুদ্ধার প্রয়োজন।  সেইসঙ্গে হামাস ও ইসরাইলের চুক্তি যেন স্থায়ী শান্তির ভিত্তি স্থাপন করে সে জন্য তুরস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। খবর সংবাদ সংস্থা মেহের’র। 

শুক্রবার (১৭ অক্টোবর) ইস্তাম্বুলে আয়োজিত ৫ম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন এরদোগান।

তিনি বলেন, ‘ইসরাইলের অতীত আচরণের কারণে আমরা সতর্ক রয়েছি, কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘তুরস্ক হামাস-ইসরাইল চুক্তি স্থায়ী করার এবং এটি যেন দীর্ঘস্থায়ী শান্তির পথ নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এছাড়া চলমান সুদান সংকট নিয়ে এরদোগান বলেন, তুরস্ক সুদানের সংঘর্ষে গভীরভাবে মর্মাহত এবং দেশটিতে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা করছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় সুদানের মানবিক বিপর্যয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি যদিও রক্তপাত বন্ধ করা সবার মানবিক দায়িত্ব।’

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘দুঃখজনকভাবে, পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও বিরোধগুলোকে মহাদেশটির নিয়তি হিসেবে দেখছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান

সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান

তুরস্কে এরদোগান বিরোধীদের টিভির সম্প্রচার বন্ধ করল পুলিশ

তুরস্কে এরদোগান বিরোধীদের টিভির সম্প্রচার বন্ধ করল পুলিশ

সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম