Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে ১০টি আফগান শিবির বন্ধ, ফেরত পাঠানো হলো ৮৫ হাজার শরণার্থীকে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম

পাকিস্তানে ১০টি আফগান শিবির বন্ধ, ফেরত পাঠানো হলো ৮৫ হাজার শরণার্থীকে

শুধু গতকালই পাকিস্তানে ৩,৮৮৮ জন আফগান শরণার্থীকে আটক করা হয়েছে। ফাইল ছবি

Advertisement

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগান শরণার্থীদের জন্য থাকা ১০টি শিবির সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আফগানিস্তানের টোলো নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা শহরে অবৈধভাবে বসবাসরত আফগান নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। শুধু গতকালই সেখানে ৩,৮৮৮ জন শরণার্থীকে আটক করা হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ‌‘কোয়েটায় আফগান শরণার্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং অবৈধভাবে থাকা হাজারো শরণার্থীকে আটক করা হয়েছে।’

একজন শরণার্থী, আতিকুল্লাহ মনসুর, বলেন, ‘আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার পর থেকে অভিবাসীদের গ্রেফতার ও জোরপূর্বক ফেরত পাঠানো আগের তুলনায় অনেক বেড়ে গেছে।’

আরেক শরণার্থী, মোহাম্মদ রেজা সাজিশ, জানান, ‘প্রতিদিনই ফেরত পাঠানো চলছে। আমরা এখন ঘরের বাইরে যেতে ভয় পাই।’


সম্মানের সঙ্গে ফেরত পাঠানো হবে

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি আবারও জানিয়েছেন, আফগান শরণার্থীদের সম্মানের সঙ্গে দেশে ফেরত পাঠানো হবে।

খাজা আসিফ বলেন, ‘যেভাবে আমরা তাদের সম্মানের সঙ্গে আতিথ্য দিয়েছি, সেভাবেই এখন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।’

মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেন, ‘সীমান্তে আগে যেসব অনাকাঙ্ক্ষিত আচরণ হতো, তা আর হওয়া উচিত নয়। যারা শরণার্থীদের জন্য সমস্যা তৈরি করছে, তাদের থামাতে হবে এবং সীমান্তে আরও প্রস্থানপথ খোলা দরকার।’


রাজনীতি নয়, মানবিক দৃষ্টিকোণ জরুরি

অভিবাসী অধিকারকর্মী মোহাম্মদ খান তালিবি মুহমান্দজাই বলেন, ‘আফগান শরণার্থী ইস্যুতে রাজনৈতিক স্বার্থ জড়ানো উচিত নয়। পাকিস্তান সরকার যেভাবে নতুন সংকট তৈরি করছে এবং সীমান্তে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে, তা বন্ধ হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সংস্থাগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে।’

এর আগে আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আফগান শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন ও বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির পরিপন্থি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

আরও পড়ুন

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম