Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়া ১৫০ মাইল বেগে পালাতে গিয়েও রক্ষা পেল না অভিযুক্ত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম

ক্যালিফোর্নিয়া ১৫০ মাইল বেগে পালাতে গিয়েও রক্ষা পেল না অভিযুক্ত

হলিউড সিনেমার মতো ধাওয়া দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে দলে থাকা বাকি পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কর্তব্যরত এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যার পর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় হলিউড সিনেমার মতো ধাওয়া দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে দলে থাকা বাকি পুলিশ। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো কুকাহমাঙ্গা শহরে ঘটনার সূত্রপাত।

শহরের হলিহক ড্রাইভ এলাকায় এক নারী অস্ত্রধারীর হুমকির শিকার হচ্ছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সান বার্নারদিনো কাউন্টি শেরিফের কয়েকজন পুলিশ কর্মকর্তা। অভিযান চালানোর সময় সন্দেহভাজনের গুলিতে মারা যান সান বার্নার্ডিনো কাউন্টির ডেপুটি কর্মকর্তা অ্যান্ড্রু নুনেজ।

পরে হত্যাকারীকে ধরতে গাড়ি নিয়ে ধাওয়া করেন অভিযানে থাকা বাকি কর্মকর্তারা। সন্দেহভাজন পালিয়ে যাওয়ার চেষ্টায় ঘণ্টায় ১৫০ মাইল গতিবেগে মোটরসাইকেল চালাতে শুরু করেন।

এ ঘটনার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একসময় অফ ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তা তার গাড়ি দিয়ে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলকে ধাক্কা দেন। 

এতে মোটরসাইকেল চালক ছিটকে কিছুটা সামনে পড়ে যায়। এ সময় পুলিশ ওই সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেফতার করেন। 

শেরিফ কর্তৃপক্ষ জানায়, ছয় বছর কর্মস্থলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা নিহত পুলিশ কর্মকর্তা নুনেজের স্ত্রী গর্ভবতী।

মৃত্যুকালে তিনি দুই বছর বয়সি একজন কন্যা সন্তান রেখে গেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাতে নিহত ৪, বিদ্যুৎহীন লাখো মানুষ

যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাতে নিহত ৪, বিদ্যুৎহীন লাখো মানুষ

আরও পড়ুন

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম