Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাতে নিহত ৪, বিদ্যুৎহীন লাখো মানুষ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাতে নিহত ৪, বিদ্যুৎহীন লাখো মানুষ

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে হারিকেন আইসাইয়াসের আঘাতে অন্তত চারজন নিহত হয়েছেন। শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিতে গাছপালা উপড়ে পড়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন অঙ্গরাজ্যে পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে কয়েকটি অঙ্গরাজ্যে প্রায় পাঁচ লাখ মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন। নিহতদের মধ্যে ফ্লোরিডা ও আলাবামা অঙ্গরাজ্যে দুজন করে রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ার ঘটনায়।

গতকাল শুক্রবার গভীর রাতে ফ্লোরিডার উপকূলে আঘাত হানে হারিকেন আইসাইয়াস। সে সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৮ কিলোমিটার। পরে এটি দুর্বল হয়ে পোস্ট-ট্রপিক্যাল সাইক্লোনে পরিণত হয়।


ঝড়ের আগে ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি ফ্লোরিডা ও আলাবামার ঝুঁকিপূর্ণ এলাকার হাজারো বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ফ্লোরিডার এসকাম্বিয়া কাউন্টিতে ঝড়-সম্পর্কিত দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় শেরিফ (পুলিশ) চিপ সিমন্স জানান, বাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় এক নারীর মৃত্যু হয়েছে। তার স্বামী জোয়ি উইলিয়ামস সংবাদমাধ্যম নিউজ নেশনকে জানান, ঝড়ের ক্ষয়ক্ষতির ছবি তুলতে বাইরে যাওয়ার পর তারা ঘরে ফিরে আসেন। এরপর একটি গাছ বাড়ির ছাদ ভেঙে ভেতরে পড়ে। তিনি বের হতে পারলেও তার স্ত্রী বাঁচেননি।

এ ছাড়া, সঠিক বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা গ্যারেজে জেনারেটর চালানোর কারণে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ওই বাড়িতে থাকা আরও চারজনকে হাসপাতালে নেওয়া হয়।

ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় যানবাহনেও আটকা পড়েন অনেকে। ফ্লোরিডা ন্যাশনাল গার্ড জানিয়েছে, তাদের সদস্যরা পানিতে আটকে পড়া একটি গাড়ির কাছে সাঁতরে গিয়ে আরোহীদের উদ্ধার করেন। অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস বন্যার ঝুঁকি অব্যাহত থাকার বিষয়ে সতর্ক করেছেন।

প্রতিবেশী আলাবামায় সড়ক দুর্ঘটনায় সাড়া দিতে গিয়ে গাছের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। অঙ্গরাজ্যটির গভর্নর কে আইভি জানিয়েছেন, ঝড়ের কারণে সেখানে দুজনের মৃত্যু হয়েছে। প্রবল বাতাস ও বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড় সৃষ্ট টর্নেডোর আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এদিকে, ঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, জর্জিয়া ও ক্যারোলাইনা অঞ্চলে সর্বোচ্চ ১০ ইঞ্চি বা প্রায় ২৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যার ঝুঁকি অব্যাহত থাকবে।

অন্যদিকে, মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগোচ্ছে হারিকেন সিমন, যা শক্তিশালী হয়ে ক্যাটাগরি-৪ ঝড়ে পরিণত হয়েছে। একই অঞ্চলের আরেকটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র্যাচেলও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ওমান উপসাগর পার হচ্ছিল বাণিজ্যিক জাহাজ, এরপর যা হলো

ওমান উপসাগর পার হচ্ছিল বাণিজ্যিক জাহাজ, এরপর যা হলো

ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ৪ মৃত্যু, বন্যার শঙ্কা

ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ৪ মৃত্যু, বন্যার শঙ্কা

আরও পড়ুন

যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম