Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলকে আরও ৩ জিম্মির লাশ ফেরত দিল হামাস

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম

ইসরাইলকে আরও ৩ জিম্মির লাশ ফেরত দিল হামাস

হামাসের হস্তান্তর করা ৩ জিম্মির লাশ নিয়ে যাচ্ছে রেড ক্রসের যানবাহন। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলকে আরও তিন জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।  রোববার (২ নভেম্বর) রাতে মরদেহগুলো রেডক্রসের হাতে তুলে দেয় তারা। এরপর রেডক্রসের সদস্যরা মৃত জিম্মিদের লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘রেডক্রসের মাধ্যমে ইসরাইল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তে মরদেহগুলো শনাক্ত কেন্দ্রে পাঠানো হবে।’

হামাসের সশস্ত্র শাখা এর আগে জানায় রোববার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা মরদেহগুলো উদ্ধার করেছে।


যদি এই জিম্মির পরিচয় শনাক্ত হয় তাহলে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা মরদেহের সংখ্যা ২০ জনে পৌঁছাবে। গত মাসে যখন যুদ্ধবিরতি কার্যকর হয় তখন তাদের কাছে ২৮ জিম্মির মরদেহ ছিল।

এখন পর্যন্ত হামাস যে ১৭টি লাশ ফেরত দিয়েছে সেগুলোর মধ্যে ১৫ জন ইসরাইলি। আর বাকি দুজনের একজন থাইল্যান্ডের, আরেকজন নেপালের নাগরিক।

ইসরাইলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহগুলো ফেরত দিতে দেরি করছে। কিন্তু সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় এগুলো উদ্ধার করতে তাদের সময় লাগছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম