Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আঙ্কারায় বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে এরদোগান বলেন, রাশিয়া ও ইউক্রেনের থেমে থাকা শান্তি আলোচনায় গতি ফেরাতে চায় তুরস্ক। 

বুধবার (১৯ নভেম্বর) আঙ্কারায় বৈঠকে বসেন ইউক্রেন ও তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় তারা কিয়েভ এবং মস্কোর মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর বিষয়ে আলোচনা করেন। 

এরদোগান বলেন, আমরা বিশ্বাস করি যে সমস্যাগুলোর সমাধান করে এমন একটি আরও ব্যাপক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করা উপকারী হবে। আঙ্কারা দীর্ঘস্থায়ী শান্তির দিকে আলোচনাকে এগিয়ে নিতে চায়।


অপরদিকে, একজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কিয়েভকে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রস্তাবগুলো সম্পর্কে 'সংকেত' দেয়া হয়েছে, যা ওয়াশিংটন রাশিয়ার সাথে ইতোমধ্যে আলোচনা করেছে। তবে এই প্রস্তাব তৈরির ক্ষেত্রে ইউক্রেনের কোনো ভূমিকা ছিল না বলে জানায় সূত্রটি। 

এর আগে, গত জুলাই মাসে ইস্তাম্বুলের বৈঠকের পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বন্ধের প্রক্রিয়া স্থবির হয়ে যায়। এরই মাঝে প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট এরদোগান। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সাথেও বৈঠকে বসতে প্রস্তুত আনকারা বলে জানান তিনি। তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট। 

তথ্যসূত্র: সিনহুয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

আরও পড়ুন

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম